এবার স্বাস্থ্যসাথীতে চোখের চিকিৎসাও

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমা প্রকল্পের আওতায় এবার নিখরচায় চক্ষু চিকিৎসার সুযোগ মিলতে চলেছে। স্বাস্থ্যসাথী কার্ডধারীদের কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমলজিতে বিনামূল্যে চক্ষূরোগের চিকিৎসা এবং অস্ত্রপচারের সুযোগ দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে। সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চোখের চিকিৎসা […]

আরও পড়ুন

অনুব্রত মন্ডলের গ্রেপ্তারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট

পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াইয়ের হাট আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাট কমিটি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণকে সামনে রেখেই তাঁদের এই প্রতীকি প্রতিবাদ বলে জানা গিয়েছে। বেলার দিকে একটি প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে হাট কর্তৃপক্ষ। যদিও তাঁদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটকরা। আচমকা হাট বন্ধ করে […]

আরও পড়ুন

বন্ধ ডাক বিভাগের পোর্টাল

রুটিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িক বন্ধ থাকবে ভারতীয় ডাক বিভাগের পোর্টাল। আগামী ১৪ আগস্ট, রবিবার ভোর তিনটে থেকে সকাল ন’টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। আবার ১৫ আগস্ট বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে পোর্টাল। এর ফলে ওই নির্দিষ্ট সময়ে গ্রাহকরা অনলাইনে যেমন অভিযোগ জানাতে পারবেন না, তেমনই পার্সেল বা অন্য কোনও ডাক পরিষেবায় […]

আরও পড়ুন

ভেন্টিলেটরে বুকারজয়ী লেখক সলমন রুশদি, একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা

ভেন্টিলেটরে বুকারজয়ী লেখক সলমন রুশদি । নিয়ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগে লেখককে ছুরি নিয়ে আক্রমণ করে এক ব্যক্তি। রুশদির সঙ্গে পরিচয়ের অছিলায় কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ১০ থেকে ১৫ বার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে সে । জানা গিয়েছে লেখকের চোখে গুরুতর আঘাত লেগেছে । শুধু তাই নয় একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও […]

আরও পড়ুন

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সামিল হলেন সস্ত্রীক অমিত শাহ

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত নাগরিকদের নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার । বেশ কয়েক দিন ধরে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কি অমৃত মহোৎসব’ । এই কর্মকাণ্ডেই সপরিবার সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সামিল হলেন তিনি। স্ত্রী সোনাল শাহের […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,৮১৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৮১৫ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। তবে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১৯ হাজার ২৬৪-এ পৌঁছেছে। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৪ কোটি ৩৫ লক্ষ ৮৮ হাজার ৯০৯ জন। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ […]

আরও পড়ুন

৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক বিজেপি

এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়)। গোরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল । শাসকদলের বিরুদ্ধে এবাক কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক গেরুয়া শিবিরের। কর্মীদের উজ্জীবিত করতে শুক্রবার বিজেপি নেতৃত্বের তরফে জানান হয়েছে, “মার খাওয়ার দিন চলে গিয়েছে। লড়াই করতে হবে। পার্টি আপনাদের হয়ে মামলা […]

আরও পড়ুন

আগামীকাল দুপুর ২টোয় অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশ, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী

বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করা নীতীশ কুমার আগামীকাল দুপুর ২টোয় রাজভবনে অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান নীতীশ৷ ১৬০ জনেরও বেশি বিধায়কের সমর্থন তাঁর প্রতি রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন নীতীশ৷ মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় জনতা দলের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। আগে জেডিইউয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, […]

আরও পড়ুন

বীরভূমে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯ যাত্রী  

বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জন অটোযাত্রীর। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মেটেলডাঙা গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে ৷ জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ মল্লারপুরের দিক থেকে দিনমজুরের কাজ করে একটি অটোতে চড়ে ৮ জন মহিলা পারকান্দি গ্রামে বাড়ি ফিরছিলেন । সেই সময় রামপুরহাটের দিক […]

আরও পড়ুন

বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার

বিজেপি-র সঙ্গ ছাড়ার পর কথা ছিল বিকেল চারটেয় রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন নীতিশ কুমার ৷ কথামতোই বিকেলে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার ৷ ইস্তফাপত্র তুলে দিলেন রাজ্যপাল ফাগু চৌহানের হাতে ৷ এদিন রাজভবন যাত্রায় নীতীশের সঙ্গী হয়েছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব৷ রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে নীতীশ জানান, দলের সমস্ত […]

আরও পড়ুন
error: Content is protected !!