অবশেষে মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন, শপথ নিলেন নতুন ১৮ জন

আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যের মন্ত্রিসভার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে তার দুই সদস্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন তিনি। নতুন ১৮ জন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন তাঁর মন্ত্রিসভায়। মহারাষ্ট্রের মন্ত্রিসভার বহুল প্রতীক্ষিত সম্প্রসারণে বিজেপি এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর নয় জন বিধায়ক মুম্বইয়ের রাজভবনে একটি অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি […]

আরও পড়ুন

কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৩ 

কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তে বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ ৷ সূত্রের খবর, অবৈধভাবে চ্যাংড়াবান্ধার পানিশালা এলাকা দিয়ে ভারতে ঢোকে তারা । শিলিগুড়ির উদ্দেশে যাওয়ায় কথা ছিল তাদের ৷ কিন্তু গোপনসূত্রে খবর পেয়ে চ্যাংড়াবান্ধা সীমান্তের বিএসএফের ৯৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সোমবার তাদেরকে চ্যাংড়াবান্ধা বাইপাস এলাকা থেকে আটক করে । […]

আরও পড়ুন

রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই ‘জোটবদ্ধ’ নেতা, বিজেপির সঙ্গ ত্যাগ করে নীতীশ চললেন রাবড়ি দেবীর সাক্ষাতে

রবিবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ কেসিআর মোদি-বিরোধী হিসেবে পরিচিত, তাই তাঁর বৈঠকে না-থাকা নিয়ে নতুন কোনও জল্পনা তৈরি হয়নি ৷ কিন্তু বিহারে এনডিএ জোট-সঙ্গীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে নেই ? সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে তাঁর কোভিড হয়েছিল ৷ বর্তমানে তিনি সেরে উঠলেও শারীরিক কারণেই নীতি […]

আরও পড়ুন

বিশ্বজুড়ে ব্যাহত গুগলের পরিষেবা!

আচমকাই স্তদ্ধ গুগলের পরিষেবা। গোটা বিশ্বে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় গুগলের পরিষেবা। তার সঙ্গেই পরিষেবা বন্ধ হয়ে যায়, জিমেল, গুগল ইমেজ ও গুগল ম্যাপের। ভারত বাদে মোট ৪০ টি দেশে এই পরিষেবা বিঘ্নিত হয়। যার ফলে ৪,০০,০০০ ব্যবহারকারী অসুবিধার মধ্যে পড়ে। যদিও কিছুক্ষণ আগেই ফের আগের মত পরিষেবা দিতে শুরু করেছে গুগল।

আরও পড়ুন

আত্মহত্যার চেষ্টা অভিনেতা শৈবাল ভট্টাচার্যের

আত্মহত্যার চেষ্টা টলি অভিনেতা শৈবাল ভট্টাচার্যের। কসবায় নিজের বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন অভিনেতা। আপাতত চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেন তিনি। ধারাবাহিক অপরাজিত অপুতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল শৈবাল ভট্টাচার্যকে। সূত্র মারফত জানা গিয়েছে, কাজ না পাওয়ায় […]

আরও পড়ুন

নয়ডায় মহিলাকে হেনস্তা ও মারধরের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী

 অবশেষে গ্রেফতার নয়ডায় মহিলা নিগ্রহে অভিযুক্ত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী। কয়েকদিন আগে এক ঝামেলায় জড়িয়ে শহরের বিলাসবহুল আবাসনের এক মহিলা প্রতিবেশীকে হেনস্তা করেন বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেও তাঁর অনুগামীরা তাণ্ডব চালায় সেই আবাসনে। তারপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন বিজেপির স্বঘোষিত কৃষক নেতা ত্যাগী। তাঁকে গ্রেফতার করার জন্য ১২ জন পুলিসকর্মী নিয়ে একটি […]

আরও পড়ুন

নিউটাউনে সরকারি আবাসন থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

 নিউটাউন সরকারি আবাসনের একটি বিল্ডিংয়ের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ আজ ভোরবেলা নিউটাউনে সরকারি আবাসন আকাঙ্খায় ক্লাসিক থ্রি টাওয়ারের নিচে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তারক্ষী ৷ তিনিই আবাসনের বাসিন্দাদের খবর দেন ৷ এর পর টেকনো সিটি থানায় খবর দেন সরকারি আবাসনের বাসিন্দারাই ৷ মৃত যুবকের নাম ঈশান নিধারিয়া, […]

আরও পড়ুন

ফের অনুব্রতকে তলব করল সিবিআই

সোমবার চিকিৎসার জন্য এসএসকেএম গিয়েছিলেন ৷ সেই কারণে সিবিআই-এর সমন থাকা সত্বেও হাজিরা দিতে পারেননি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তবে বুধবার ফের গরু পাচার কাণ্ডে তাঁকে তলব করল সিবিআই । জানা গিয়েছে, নোটিশ মারফত অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে, বেলা 11টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে আসতে হবে । যদিও অনুব্রত মণ্ডল বুধবার কী […]

আরও পড়ুন

ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের ৩টি ক্যাম্পে জঙ্গি হামলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর-পূর্বের ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের তিনটি ক্যাম্পে হামলা চালিয়েছে NSCN-IM ও ULFA-I জঙ্গিরা৷ মঙ্গলবারের এই হামলার পর অরুণাচল ও নাগাল্যান্ড সীমানায় জঙ্গিদের সঙ্গে তীব্র গুলিবিনিময় বাঁধে নিরাপত্তা রক্ষীদের ৷ প্রাথমিক ভাবে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের চাংলাং জেলার পানচুপাস এলাকায় একটি নতুন ক্যাম্প করেছে অসম রাইফেলস ৷ মঙ্গলবার ভোর রাতে […]

আরও পড়ুন

আইসল্যান্ডে ভয়াবহ অগ্ন্যুৎপাত

আইসল্যান্ডে রেইকজাভিকের কাছে ফের অগ্ন্যুৎপাত। আইসল্যান্ডে মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।আইএমও জানিয়েছে, রাজধানী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি জনবসতিহীন এলাকায় এই অগ্ন্যুৎপাত ঘটেছে। অগ্ন্যুৎপাত মাউন্ট ফ্যাগ্রাডালসফজাল আগ্নেয়গিরির এলাকার কাছাকাছি ঘটেছে। ওই এলাকা ২০২১ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় ছিল।যদি এবারের আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ গত বছরের দেখা ফাটলের অনুরূপ বলে নিশ্চিত করা হয়, তবে কোড […]

আরও পড়ুন
error: Content is protected !!