```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুক্তি পেল ‘সিকান্দার’-এর অ্যাকশন-প্যাকড ট্রেলার

রবিবার মুক্তি পেল সলমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’-এর ট্রেলার । যেখানে 59 বছর বয়সেও প্রচুর অ্যাকশন করতে দেখা যাচ্ছে অভিনেতাকে ৷ 2 বছর পর ঈদে বক্স অফিস মাতাতে তৈরি সলমনের ছবি ৷ শক্তিশালী সংলাপ এবং অ্যাকশন-প্যাকড ট্রেলার, যা সলমনের আসন্ন ছবিটি দেখতে অনুরাগীদের প্রত্যাশা আর কয়েকগুণ বাড়িয়ে দেবে। প্রায় তিন মিনিটের ট্রেলারে সলমনকে সঞ্জয় হিসাবে সকলের সামনে হাজির করা হয়েছে ৷ তাঁকে উল্লেখ করা হয় সিকান্দার হিসাবে । ট্রেলারের শুরুর শট থেকেই সলমনের স্টার পাওয়ার রয়েছে ৷ অন্যদিকে রশ্মিকা মান্দানার ‘ভাইজানে’র সঙ্গে রসায়ন বেশ জমেছে, যা ছবিতে একটি নতুনত্ব যোগ করেছে । কারণ দু’জনকেই প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ‘সিকান্দার’ ছবিতে ৷ কিন্তু তা সত্ত্বেও তাঁদের একসঙ্গে প্রতিটি দৃশ্য স্পেশাল করে তুলেছে । মজার বিষয় হল, এবার ‘ভাইজান’ বলিউডের কোনও ভিলেনের সামনে নয়, বাহুবলীর কাটাপ্পার মুখোমুখি ৷ যিনি সারা বিশ্বে নিজের ছাপ রেখেছেন ৷ পুরো ছবি দেখার সময় ভিন্ন এবং বিস্ময়কর অভিজ্ঞতা হবে । ট্রেলারে, সলমনকে জনগণের রাজা হিসাবে দেখানো হয়েছে ৷ যিনি তাদের বিরুদ্ধে করা দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন । সামগ্রিকভাবে, এবার ‘ভাইজান’ আসছেন জনগণের মসীহা হিসেবে ৷ যিনি জনগণের হয়ে সিস্টেমের বিরুদ্ধে লড়বে । সলমন খান অভিনীত ‘সিকান্দার’ এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি, যা ঈদের আগে 30 মার্চ মুক্তি পাবে । এর আগে ছবির গান এবং টিজার দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উৎসাহ তৈরি করেছে ৷ এবার নির্মাতারা ট্রেলারও প্রকাশ করে ছবি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিলেন । ‘সিকান্দার’ ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা । সলমন খান, রশ্মিকা মান্দানা ছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন জোশীর মতো শিল্পীরা এই ছবিতে কাজ করেছেন ।

error: Content is protected !!