জামিনের আবেদন খারিজ, সঞ্জয় রাউতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

‘পাত্রা চওল’ আর্থিক দুর্নীতি মামলায় ফের জামিন খারিজ হল সঞ্জয় রাউতের । সোমবার তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২২ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন সঞ্জয় রাউত। এর আগে দু’দফায় ইডি হেফাজতে ছিলেন উদ্ধব শিবিরের শিবসেনার রাজ্যসভার সাংসদ। প্রসঙ্গত, ৩১ জুলাই টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা […]

আরও পড়ুন

লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। কলকাতার লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে বধূর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শ্বশুরবাড়ির লোক ওই বধূকে খুন করেছে বলে তাঁর বাপের বাড়ির অভিযোগ।  জানা গিয়েছে, মৃত বধূর নাম পায়েল রায়। কয়েকবছর আগে তাঁর বিয়ে হয়। লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। রবিবার পায়েলের […]

আরও পড়ুন

এবার সংশোধনাগারে গিয়ে পার্থ-অর্পিতাকে জেরা করবে ইডি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা যখনই চাইবেন তখনই আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এমনই নির্দেশ রয়েছে আদালতের ৷ সেই নির্দেশ মতোই এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সংশোধনাগারে গিয়ে তাঁদের পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করবেন ৷ সেই কাজে সাহায্য করতে হবে সংশ্লিষ্ট জেল সুপারকে । ইডি সূত্রের খবর, […]

আরও পড়ুন

‘এসএসকেএম থেকেই নিজাম প্যালেসে আসুন,’ অনুব্রতকে ফের ডাক সিবিআইয়ের

 গরু পাচার মামলায় সোমবার হাজিরা দিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, এদিন নিজাম প্যালেসে যাচ্ছেন না অনুব্রত। ইমেল মারফৎ তা তিনি জানিয়েও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কারণ হিসাবে দেখানো হয়েছে তিনি শারীরিকভাবে সুস্থ নন। সিবিআইয়ের নির্দেশ ছিল সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে । তবে রবিবার […]

আরও পড়ুন

বাগনান কাছে দিঘাগামী বাস উল্টে আহত ৪০ 

পর্যটক বোঝাই বাস উল্টে আহত হলেন ৪০ জন। সোমবার ভোররাতে নদিয়ার রানাঘাট থেকে দিঘা যাওয়ার পথে বাগনান চন্দ্রপুরের কাছে বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে চিকিৎসার জন্য কলকাতায় হাসপাতলে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, সোমবার ভোররাতে বাগনান চন্দ্রপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি পর্যটক বোঝাই বাস উল্টে যায়। […]

আরও পড়ুন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উরফি জাভেদ

হাসপাতালে ভর্তি উরফি জাভেদ। গত চারদিন ধরে গুরুতর অসুস্থ উরফি জাভেদ। বর্তমানে ভর্তি মুম্বইয়ের এক হাসপাতালে। ১০৩-১০৪ ডিগ্রি জ্বর। একটানা বমি। ওষুধ খাওয়ানোর পরেও স্বাস্থ্যের উন্নতি না হওয়ায়, তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবার। রবিবার সকালে ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন উরফি। হাসপাতালের শয্যায় বসে খাবার খাচ্ছেন, সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন। শরীরের প্রতি […]

আরও পড়ুন

ফের বন্দুক হামলা আমেরিকায়, মৃত ৪

এবার আমেরিকার ওহিওর বাটলার শহরে বন্দুকবাজের তাণ্ডব চলল। বন্দুক হামলায় এখনও পর্যন্ত অন্ততপক্ষে ৪ জন মৃত। হামলার পরেই পলাতক বন্দুকবাজ। হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে এফবিআই। বাটলার শহরের আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।  ঘটনার পরেই হামলাকারীর পরিচয় ফাঁস করে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ প্রধান। পুলিশ প্রধান জন পোর্টার জানিয়েছেন, বন্দুকবাজের নাম স্টিফেন মারলো। […]

আরও পড়ুন

রাজ্যে জুড়ে দুর্যোগের পূর্বাভাস, দিল্লি সফর কাটছাঁট করে আজই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ঘনিয়ে আসছে দুর্যোগ৷ তাই সফর কাটছাঁট করে রবিবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হবে কলকাতায়৷ জোরালো বৃষ্টিতে শহরাঞ্চলে জল জমতে পারে৷ ক্ষতি হতে পারে চাষবাসের৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে হওয়া ক্ষয়ক্ষতি […]

আরও পড়ুন

নীতি আয়োগের বৈঠকে হাজির মমতা, বয়কট কেসিআর-এর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ বসেছে নীতি আয়োগের সপ্তম গভর্নিং কাউন্সিলের বৈঠক৷ ২০১৯ সালের জুলাই মাসের পর এই প্রথম সশরীরে উপস্থিত থেকে বসেছে কাউন্সিলের বৈঠক ৷ বৈঠকে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্যরা ৷ তবে এই বৈঠকে যোগ দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ নীতি আয়োগের এই বৈঠক বয়কটের […]

আরও পড়ুন

শ্রীহরিকোটা থেকে ৭৫০টি গ্রামীণ স্কুলের ছাত্রীদের তৈরি উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর

আজ সকাল ৯টা ১৮ মিনিট। মহাকাশের উদ্দেশে রওনা দিল এসএসএলভি-ডি১/এওএস-০২। শ্রীহরিকোটা থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি এই উপগ্রহ সময়মতো কক্ষপথে স্থাপিত হলেও, শেষ মুহূর্তে কিছু তথ্য উধাও হয়েছে বলে জানিয়েছ ইসরো। যদিও, সেই ডেটা বা তথ্য বিশ্লেষণ করে উদ্ধারের কাজও চলছে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, একেবারে সঠিকভাবে কক্ষপথে কাজ করতে পারা নিয়ে আমরা […]

আরও পড়ুন
error: Content is protected !!