এখন থেকে অ্যাপ ক্যাবের যাত্রীদের এয়ারপোর্টে ড্রপ কিংবা পিক আপ-এ লাগবে ১০০ টাকা পার্কিং ফি

এখন থেকে অ্যাপ ক্যাব নির্ভর ভাড়া গাড়িতে কলকাতা বিমানবন্দরের ভিতরে ড্রপ কিংবা পিক আপ নিলে যাত্রীদের বাড়তি পার্কিং ফি দিতে হবে। বুধবার থেকে বাণিজ্যিক গাড়িগুলির পার্কিং ফি ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করেছিল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। যা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন অ্যাপ ক্যাব গাড়ির চালকরা। তাঁদের দাবি, ক্যাব সংস্থাগুলি এয়ারপোর্টের পার্কিং ফি হিসেবে ৬০ টাকার উল্লেখ […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের পাওনা প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা মেটানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী

রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার তিনদিন আগে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে যান তিনি। আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে মোদি-মমতা বৈঠক। জানা গেছে, বৈঠকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিস্তারিত বকেয়ার হিসেব পেশ […]

আরও পড়ুন

আগামীকাল থেকে চালু হচ্ছে দিঘা থেকে পুরীর ট্রেন পরিষেবা 

পুরী থেকে দীঘা ট্রেন পরিষেবা শুরু হচ্ছে আগামী ৬ অগাস্ট থেকে। আর দিঘা থেকে পুরী ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে আগামী ৭ অগাস্ট থেকে । জানা গিয়েছে, পুরী থেকে ট্রেন ছাড়বে শনিবার রাত ৯টা ৫ মিনিটে, দিঘা এসে পৌঁছবে সকাল ৬টা ৩৫ মিনিটে। দিঘা থেকে ট্রেন ছাড়বে শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে। পুরী পৌঁছে যাবে […]

আরও পড়ুন

১১ হাজার পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মাঝে এবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন। ১১ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। আদালতের নির্দেশ মেনে ১১ হাজার চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে বলে ওই নোটিসে জানানো হয়েছে। শুক্রবার থেকে আগামী […]

আরও পড়ুন

রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

আগামী ১১ অগাস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। নবান্ন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ অগাস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি থাকবে। ছুটি থাকবে রাজ্যের সমস্ত পুরসভা এবং কর্পোরেশন৷ একইসংগে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সমস্ত […]

আরও পড়ুন

পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের দিল আদালত

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে রেখে জেরা করার আবেদন জানিয়েছেিল । পার্থর আইনজীবীর জামিনের আবেদন এ দিন খারিজ করে দিয়েছে আদালত ৷ ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ ইডির তরফে এ দিন বলা হয়, এমএস আনন্দ প্রাইভেট […]

আরও পড়ুন

অনুব্রতকে ফের নিজাম প্যালেসে তলব করল সিবিআই

গরু পাচার কাণ্ডে ফের বীরভূমেক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করা হল । আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে তাঁকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে বীরভূম জেলায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তাঁদের আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশও পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফে তাঁর আয়-ব্যয়ের হিসেব এবং হার্ডডিস্ক কম্পিউটার-সহ […]

আরও পড়ুন

দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ-মিছিল, আটক রাহুল গান্ধি

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আটক করল পুলিশ ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন কংগ্রেস সাংসদরা ৷ তাঁদের সকলেরই পরনে ছিল কালো পোশাক ৷ রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় বিজয় চকে সনিয়া-পুত্রকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন

আরও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল আরবিআই, একধাক্কায় অনেকটা বাড়বে ইএমআই

আরও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর ফলে রেপো রেটের পরিমাণ বেড়ে হল ৫.৪০ শতাংশ ৷ মুদ্রাস্ফীতির মোকাবিলা করতেই রেপো রেট বৃদ্ধির পথে হাঁটল দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷ করোনা শুরুর আগে এই পরিমাণ ছিল ৫.১৫ শতাংশ ৷ নতুন করে এই হার বৃদ্ধির ফলে রেপো রেটের পরিমাণ তার চেয়েও বেশি […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভে ডাক কংগ্রেসের

 মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব নিয়ে দেশজুড়ে প্রতিবাদে নামছে কংগ্রেস ৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কংগ্রেস সূত্রে খবর, আজ দলের সাংসদেরা (লোকসভা ও রাজ্যসভা) ‘চলো রাষ্ট্রপতি ভবন’ অভিযানে সংসদ ভবন থেকে যাত্রা শুরু করে নবনির্বাচিত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবন রাইজিনা হিলসে পৌঁছবেন ৷ অন্যদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির […]

আরও পড়ুন
error: Content is protected !!