```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাংলোয় আগুন নেভাতে গিয়ে দমকলের কর্মীরা উদ্ধার করল বিপুল পরিমাণ নগদ টাকা

দিল্লি হাইকোর্টের এক বিচারপতির সরকারি বাংলোয় আগুন লাগার ঘটনায় প্রবল শোরগোল পড়েছে রাজধানীতে। শুধু আগুন লাগলে হয়ত এতটা হইচই হতো না। আগুন নেভাতে গিয়ে দমকলের কর্মীরা ওই বিচারপতির বাংলো থেকে উদ্ধার করেছেন বিপুল পরিমাণ নগদ টাকা। এই খবর জানাজানি হতেই রাজধানীতে তুমুল হইচই শুরু হয়েছে। একজন বিচারপতির বাড়ি থেকে এই পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় দেশের বিচার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিচারপতিদেরই একাংশ। সূত্রের খবর, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলোয় আগুন লাগার খবর দমকলকে জানান তাঁর পরিবারেরই লোকজন। সেই সময় বিচারপতি ভার্মা দিল্লিতে ছিলেন না। খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে পৌঁছন দমকলের কর্মীরা। পৌঁছয় পুলিশও। আগুন নেভাতে গিয়ে দমকলের কর্মীরা বাংলোর একটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন। জানা গিয়েছে, এত পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ ও দমকলের কর্মীরা বেশ ঘাবড়ে যান। তাঁরা কী করবেন প্রথমে বুঝতেই পারছিলেন না। পরে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানান। খবর পৌঁছয় দিল্লির প্রশাসনিক মহলের সর্বোচ্চ স্তরে। সেখান থেকে খবর যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। দ্রুত কলেজিয়ামের মিটিং ডাকেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি-সহ পাঁচ সদস্যের কলেজিয়াম সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে অবিলম্বে বদলি করতে হবে। ২০২১ সালে এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে বদলি হয়ে এসেছিলেন বিচারপতি যশবন্ত ভার্মা।

error: Content is protected !!