অবশেষে সিবিআই দফতরে এলেন অনুব্রত মণ্ডল

আজ, বৃহস্পতিবার নিজেই সিবিআই দফতরের আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত ২৫ এপ্রিল অনুব্রত মণ্ডল সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন যে, সিবিআই যদি তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তা হলে তিনি ২১ মে’‌র পর সিবিআইয়ের কলকাতা অফিসে গিয়ে জেরার মুখোমুখি হতে প্রস্তত। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর পৌঁছনোর কথা […]

আরও পড়ুন

দীর্ঘ ২ বছর পর আগামী ২৯ মে থেকে চালু হচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস

 দীর্ঘ দু’বছর পর চালু হতে চলেছে প্রতিবেশী দু’দেশের মধ্যে চলা আন্তর্জাতিক জোড়া ট্রেন। দুই বাংলার মধ্যে আগামী ২৯ মে থেকে ছুটবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল এই ট্রেন দু’টি। পূর্ব রেলের তরফে বুধবার ফের এই ট্রেনগুলির চালুর খবর জানানো হয়েছে। প্রসঙ্গত, কলকাতা থেকে ঢাকার মধ্যে চলে এই মৈত্রী এক্সপ্রেস। […]

আরও পড়ুন

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। চলতি মাসে এনিয়ে মোট তিন বার। আজ, বৃহস্পতিবার থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ১ হাজার ২৯ টাকা। অর্থাৎ এবার দাম বাড়ল তিন টাকা। পাঁচ কেজি সিলিন্ডারেরও দাম বাড়ানো হয়েছে। দেড় টাকা বেড়ে আজ থেকে এই সিলিন্ডারের দাম হচ্ছে ৩৭৮ টাকা। তবে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তার […]

আরও পড়ুন

নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ নথি, রাতেই বসল স্পেশাল কোর্ট, কাল দুপুর পর্যন্ত এসএসসি দফতরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী

এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে ফের মামলা আদালতে। জরুরি ভিত্তিতে শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এসএসসি মামলার তথ্য নষ্ট করা হতে পারে অভিযোগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের মামলা হয় হাইকোর্টে। সেই মামলার পরিপেক্ষিতে রাতেই স্পেশাল কোর্ট বসানোর সিদ্ধান্ত নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ‘প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন বলেই শুনানিতে বসেছি’। শুনানিতে হার্ড […]

আরও পড়ুন

‘স্বাধীনতার পরে সব থেকে বড় দুর্নীতির ঘটনা’, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফােরক শুভেন্দু

“স্বাধীনতার পরে সব থেকে বড় দুর্নীতির ঘটনা । দুর্নীতির মূলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।” বুধবার বিকেলে রাজ্যপাল জগদীপ ধনখড়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাজভবনে আসেন নন্দীগ্রামের বিধায়ক। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজভবন থেকে বাইরে শুভেন্দু বলেন, ‘‘পরেশ অধিকারী যোগদানের সময়ে তিনটি শর্ত রেখেছিলেন। প্রথম, সমস্ত নিয়ম ভেঙে তাঁর মেয়েকে চাকরি দিতে হবে। দ্বিতীয়ত, তাঁকে […]

আরও পড়ুন

আদালতের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি পার্থ, রাত পর্যন্ত নিখোঁজ পরেশ

রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য, যাঁদের নিয়ে বুধবার টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হল ৷ কিন্তু দিনের শেষে একজন হাজির হলেন সিবিআইয়ের সামনে ৷ দ্বিতীয়জনের হদিশ নেই সেই সকাল থেকে ৷ প্রথমজন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বাংলার বর্তমান শিল্প-বাণিজ্য মন্ত্রী পরেশ অধিকারী ৷ অনেকদিন আগেই এসএসসি দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে ৷ তাঁকে কলকাতা হাইকোর্ট দু’বার […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরার মধ্যেই ইস্তফা এসএসসি-র চেয়ারম্যানের

পার্থকে সিবিআই জেরার মধ্যেই বদল করা হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় আপাতত সর্বশিক্ষা মিশনের অধিকর্তা শুভ্র চক্রবর্তী দায়িত্ব সামলাবেন। আজ সন্ধ্যে ৭ টা ৫৫ নাগাদ এসএসসি দফতর থেকে বেরোন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁকে ফুলের তোড়া দিয়ে বিদায় শুভেচ্ছা জানানো […]

আরও পড়ুন

‘কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা করা হবে না’, টেন্ডার ‘দুর্নীতি’ তদন্ত করে ৭দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকেও দুর্নীতি প্রশ্নে একইরকম ভাবে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের সবার সামনেই তুমুল ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ফের সেই পূর্ত দফতরের টেন্ডার নিয়ে অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন সবার সামনেই প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আর কত খাবে? এবার […]

আরও পড়ুন

অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

অফলাইনে পরীক্ষার পরিবর্তে অনলাইন পরীক্ষা নেওয়ার দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের । বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ তবে পড়ুয়াদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তারপরেই বিক্ষোভ থেকে সরে আসেন পড়ুয়ারা৷ পড়ুয়াদের দাবি, ষষ্ঠ সেমেস্টারের সিলেবাস এখনও শেষ হয়নি ৷ তারমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থকে অফলাইন পরীক্ষার কথা ঘোষণা করা […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই  নির্দেশ দিলেন। একইসঙ্গে এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও সিবিআই এর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। বুধবার বিকেল চারটের মধ্য তাঁদেরকে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন
error: Content is protected !!