```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

টিকা নেওয়ার পর এবার করোনা আক্রান্ত ফারুক আবদুল্লা

টিকা নিয়েও করোনা আক্রান্ত হলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভা সাংসদ ফারুক আবদুল্লা। মঙ্গলবার পুত্র ওমর আবদুল্লা টুইট করে জানিয়েছেন, তাঁর বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। শরীরে করোনার উপসর্গও রয়েছে।ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক গত ২ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন শ্রীনগরের একটি হাসপাতালে। দিন কয়েক পরই দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তাঁর। তবে তার […]

আরও পড়ুন

সভামঞ্চে বেজে উঠল জাতীয় সংগীত, হুইলচেয়ার ছেড়ে ভাঙা পা নিয়ে এক পায়েই উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

গত ১০ মার্চ নন্দীগ্রামে পায়ে চোট লেগেছিল৷। পায়ে চোট ২০ দিন ধরে। তবে মনের জোরের কাছে হার মেনেছে সেই শারীরিক যন্ত্রণা। তাই ১৪ মার্চ থেকে ৩০ মার্চ – এতগুলো দিন টানা প্রচার করে গিয়েছেন হুইলচেয়ারে বসে, জেলায় জেলায় ঘুরে। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট। তার আগে মঙ্গলবারই ছিল প্রচারের শেষদিন। ওইদিন বিকেলে নন্দীগ্রামের […]

আরও পড়ুন

রাজ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে ২ জোকারের লড়াই চলছে: অধীর

দ্বিতীয় দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেলেও সেভাবে চোখে পড়েনি কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে ৷ আজ বাঁকুড়া বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেখা গেল অধীরকে ৷  প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত রোড শোয়ে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ রোড শো শেষে তিনি বাঁকুড়ার বিদায়ী সংযুক্ত […]

আরও পড়ুন

বাংলার ভোটে এবারে অডিও বার্তা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

২৪ ঘন্টা আগেই দিয়েছিলেন লিখিত বার্তা। আর এবারে দিলেন অডিও বার্তা। সুর মোটামুটি একই। তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য ও বিজেপির আগ্রাসন রুখতে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার ডাক দিয়েছেন তিনি। সঙ্গে ফের ফিরিয়ে এনেছেন সেই শ্লোগানকেই দশক আগে যে শ্লোগানকে সামনে রেখে তাঁর নেতৃত্বেই বামেরা বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত’। এবারেও নিজের […]

আরও পড়ুন

নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবে শুভেন্দু, দাবি অমিত শাহের

শেষ বেলার প্রচারে নন্দীগ্রামই এখন পাখির চোখ সব পক্ষের কাছে। আজ মঙ্গলবার সকাল থেকে প্রচারের ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অমিত শাহ। আক্রমণ পালটা আক্রমণে বাড়ছে প্রচারের উত্তাপ। কারণ নন্দীগ্রাম সবার কাছেই প্রেস্টিজ ফাইট। সেই নন্দীগ্রামের মাটি থেকে কোনও রকম রাখঢাক না করে সে কথাই বুঝিয়ে দিলেন অমিত শাহ। শুভেন্দুকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে শাহ […]

আরও পড়ুন

‘কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে টাকা বিলি করছে বিজেপি’,‌ নন্দীগ্রামে বিস্ফোরক অভিযোগ মমতার

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সোনাচূড়ায় রোড শো শেষে সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীকে একযোগে আক্রমণ শানালেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। বিজেপির হয়ে টাকা বিলি করছে কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রীরা হোটেলে হোটেলে বসে টাকা বিলি করছেন। গোটা দেশ থেকে বাংলায় টাকা বিলি করা হচ্ছে। এমনকি বিলি […]

আরও পড়ুন

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ শ্লোগান বিজেপি কর্মীদের

 নন্দীগ্রামে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ‘জয় শ্রী রাম’ শ্লোগান। বিজেপি কর্মী সমর্থকেরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ শ্লোগান দেওয়ায় উত্তেজনা চরমে। মঙ্গলবার রেয়াপাড়া থেকে নন্দীগ্রাম যাওয়ার সময় আচমকাই রাস্তার মাঝে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ শ্লোগান দিতে দেখা যায় কিছু বিজেপি কর্মীদের। যদিও এদিন সেই শ্লোগানে পাত্তা […]

আরও পড়ুন

নন্দীগ্রামে ভোটের দিনই রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী

 বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনের দিনই ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ১ এপ্রিল বাংলায় দ্বিতীয়দফার নির্বাচনের দিন রাজ্য পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর ও হাওড়ার উলুবেড়িয়াতে একই দিনে দুটি জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির শক্তি প্রদর্শনে কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া নেতৃত্বরা। পাখির চোখ […]

আরও পড়ুন

শুধু নন্দীগ্রামে মোতায়েন ২১ কোম্পানি আধাসেনা, নজিরবিহীন নিরাপত্তা

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল নির্বাচন কমিশন।কমিশনের নজরে এবার সেই হটসিট নন্দীগ্রাম। ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর সেদিনই ভোট হবে নন্দীগ্রামে। ভোট হবে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০ আসনে। আর এদিনই ভোটগ্রহণ পর্বে মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৫৬ হাজার ২১১

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হলেন ৫৬ হাজার ২১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৭১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৫ জন। তার মধ্যে বর্তমানে চিকিত্‍সা চলছে ৫ লাখ ৪০ […]

আরও পড়ুন
error: Content is protected !!