সন্দেশখালি নিয়ে রাজ্যের মামলা ৩ মাসের জন্য মুলতুবি সুপ্রিমকোর্টে

সন্দেশখালি নিয়ে রাজ্য সরকারের মামলার শুনানি তিন মাসের জন্য মুলতুবি করে দিল সুপ্রিম কোর্ট ৷ সন্দেশখালিতে জমি দখল ও মহিলাদের যৌন নিপীড়নের অভিযোগে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার ৷ সেই আবেদনের শুনানি আগামী জুলাই মাস পর্যন্ত স্থগিত করেছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন

কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির ১২ ঘণ্টা বনধ

বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। অভিযোগের তির রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে ময়দানে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রথমে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ […]

আরও পড়ুন

বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন

বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন। জানা গেছে, গোবিন্দচাঁদ ধর লেনে, নাখোদা মসজিদের উলটো দিকের প্লাস্টিক -কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ সোমবার পাঁচটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই দমকলের অফিস থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আধিকারাকিরা। কিন্তু, আগুন নেভাতে ও […]

আরও পড়ুন

ছত্তিশগড়ে গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত্যু হল ৩ শিশু ও ৫ মহিলার, আহত ২৩

গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ৷ নিমিষে প্রাণ গেল ৮ জনের ৷ মৃতের মধ্যে রয়েছেন ৫ মহিলা ও ৩ শিশু ৷ ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় ৷ পরে […]

আরও পড়ুন

সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারালো চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস: ২১৩/৩ (ঋতুরাজ-৯৮, মিচেল-৫২)সানরাইজার্স হায়দরাবাদ: ১৩৪/১০ (মার্করাম-৩২, ক্লাসেন-২০)৭৮ রানে জয়ী চেন্নাই সুপার কিংস হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে দুম্যাচ পর জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। গত দুই ম্য়াচে লখনউ সুপার জায়ান্টদের কাছে পরাস্ত হয় চেন্নাই। যার জেরে এক ধাক্কায় লিগ তালিকার পাঁচেরও নিচে নেমে যেতে হয়েছিল ধোনিদের। স্বাভাবিক ভাবেই জয়ের খিদে বাড়তে শুরু করে। […]

আরও পড়ুন

গুজরাত টাইটান্সকে ৯ উইকেট হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গুজরাতকে হারিয়ে প্লে অফের আশা অবশেষে বাঁচিয়ে রাখল আরসিবি। টানা ৬ ম্যাচে হারের পর আগের ম্যাচে জয়ী হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ছিল। অবশেষে ২৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল আরসিবি। শেষ পর্যন্ত, উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। বিরাট কোহলি […]

আরও পড়ুন

৭ উইকেটে জয়ী রাজস্থান

আজ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে লখনউ ১৯৬ রান তুলেছিল। সেই রান অনায়াসে হাসিল করে নিল রাজস্থান রয়্যালস। জিতল ৭ উইকেটে। তবে এই জয়ের ক্ষেত্রে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের পারফরম্যান্স আলাদা করে নজর কেড়েছে। লখনউকে হারানোর পাশাপাশি রাজস্থান রয়্যালস একদিকে যেমন পয়েন্টস টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পারল, ঠিক তেমনই ১৬ পয়েন্ট […]

আরও পড়ুন

ফের ধস জম্মু-কাশ্মীরে, একাধিক বাড়ি ও রাস্তায় ফাটল

ফের ধস নামল জম্মু-কাশ্মীরে। কাশ্মীরের রামবান জেলার পেরনোট এলাকায় ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি, গুরুত্বপূর্ণ রাস্তা, বিদ্যুতের খুঁটি। একাধিক বাড়ি ও রাস্তায় বিপজ্জনক ফাটল ধরেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পেরনোট গ্রামে বাড়ি ও রাস্তাঘাটে ফাটল দেখা দিতে শুরু করে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকেরা […]

আরও পড়ুন

হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভিতরে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  এ দিন হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের […]

আরও পড়ুন

সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার সিবিআই-এনএসজির চক্রান্ত, অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গতকাল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে সিবিআই অভিযান এবং অস্ত্র উদ্ধার নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস৷ গতকালই এই ঘটনাকে সাজানো বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস৷ নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগেও রাজ্যের শাসক দল দাবি করেছে, রাজ্যের তিনটি কেন্দ্রে নির্বাচন চলাকালীন ইচ্ছাকৃত ভাবেই সিবিআই অসাধু উদ্দেশ্যে এই অভিযান চালিয়েছে৷ প্রসঙ্গত, গতকালই সন্দেশখালিতে […]

আরও পড়ুন
error: Content is protected !!