```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজও কালবৈশাখীর পূর্বাভাস, আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি সম্ভাবনা!

সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে সঙ্গে নামবে পারদ। বৃহস্পতিবার বিকেলের মতো আজ (শুক্রবার) কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। তবে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। এককথায় চলতি সপ্তাহে খরতাপে ভোগান্তির সম্ভাবনা কম। এমনিতেই এপ্রিলের এই সময়ে পারদ স্বাভাবিকের আশেপাশে রয়েছে। যা গতবছর ছিল না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। […]

আরও পড়ুন

NIA তদন্তের আর্জি খারিজ, মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয়বাহিনী মোতায়েন রাখার নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয়বাহিনী মোতায়েন থাকবে । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ । তবে মুর্শিদাবাদের এই ঘটনায় এনআইএ তদন্তের যে আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা, সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে এই বিষয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে বলা […]

আরও পড়ুন

ভাঙড়ে অশান্তি নিয়ে ওসিদের কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা

পরিস্থিতি যত খারাপই হোক না কেন পুলিশ যেন পিছিয়ে না আসে। কড়া হাতে সমস্ত অশান্তি মোকাবিলা করে। ভাঙড়ে এসে পুলিশকর্মীদের মনোবল বাড়াতে এমনই বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে আর কোনও অশান্তি, গোলমাল সহ্য করা হবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়ে যান সিপি। গত সোমবার ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত […]

আরও পড়ুন

মহিলাদের জন্য সংরক্ষিত কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার হবে না, জানাল পূর্ব রেল

জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার বাড়ানোয় সমস্যা হচ্ছে নিত্যযাত্রীদের, এই অভিযোগ তুলে গত বুধ এবং বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীদের একাংশ। অবিলম্বে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু কোনও ভাবেই মহিলাদের জন্য সংরক্ষিত কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার হবে না, স্পষ্ট […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস, ত্রিপুরা কেন যাচ্ছেন না প্রশ্ন মমতার

বিজেপি প্রতিনিধিদলের সঙ্গে বৃহস্পতিবার রাজভবনে আসা সমশেরগঞ্জ, ধুলিয়ানের ঘরছাড়াদের একাংশের সঙ্গে দেখা করে মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে কথা জানার পরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের উদ্দেশে ‘অনুরোধ’ রাখেন কয়েকটা দিন অপেক্ষা করে যাওয়ার। যদিও বোস সেই আবেদনে সাড়া দেননি। আজ, শুক্রবারই তাঁর ওই জেলায় যাওয়ার কথা। অন্য দিকে, […]

আরও পড়ুন

আমেরিকায় আটক পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড গ্যাংস্টার হ্যাপি পাসিয়া

সম্প্রতি পঞ্জাবে ঘটে যাওয়া প্রায় ১৪টি জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড। তার খোঁজ দিতে পারলেই ৫ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল এনআইএ। শেষমেশ আমেরিকায় আটক করা হল কুখ্যাত দুষ্কৃতী হ্যাপি পাসিয়াকে। বৃহস্পতিবার, সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তরফে তাঁকে আটক করার কথা জানানো হয়েছে। দিনকয়েক আগে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা  মনোরঞ্জন […]

আরও পড়ুন

৪ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

সানরাইজার্স হায়দরাবাদ: ১৬২/৫ (অভিষেক ৪০, ক্লাসেন ৩৭, উইল জ্যাকস ১৪-২),মুম্বই ইন্ডিয়ান্স: ১৬৬/৬ (জ্যাকস ৩৬, রিকেলটন ৩১, কামিন্স ২৬-৩),৪ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স । ওয়াংখেড়েতে সহজেই জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু শুরুতে হায়দরবাদ উইকেট হারায়নি। অভিষেক শর্মা ফেরেন ২৮ বলে ৪০ রান করে। কিন্তু অষ্টম […]

আরও পড়ুন

রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষ!

বিয়ে করছেন দীলিপ ঘোষ।  ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষই নাকি ভাসছেন প্রেমের জোয়ারে।  শুক্রবার গাঁটছড়া বাঁধছেন রাজ্য বিজেপির এই বর্ষীয়ান নেতা। দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী  রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার বিয়ের খবর নিয়ে জল্পনা শুরু হয় কুণাল ঘোষের ট্যুইট থেকে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে […]

আরও পড়ুন

‘আগামী ২১ এপ্রিলের মধ্যে পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে এসএসসি’, জানালেন শিক্ষামন্ত্রী

অবশেষে এসএসসি-র চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের জন্য সাময়িক সমাধান সূত্র মিলল সুপ্রিম কোর্টে। আপাতত ‘টেন্টেড’ (অযোগ্য) তালিকায় নাম না-থাকা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত। এরপরই এ বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি বলেন, “ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এটা […]

আরও পড়ুন

গুজরাতে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অটোয় থাকা ৬ যাত্রীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে গুজরাতের পাটন জেলার সামি গ্রামের কাছে, সামি-রাধাপুর সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, গুজরাতের হিম্মতনগর থেকে কচ্ছের দিকে যাচ্ছিল রাজ্য পরিবহনের বাসটি, সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি অটো। বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাটান জেলার […]

আরও পড়ুন
error: Content is protected !!