শ্রীনগরে ‘গ্রাউন্ড জিরো’ প্রিমিয়ারে ইমরান-ফারহান!

প্রায় চার দশক পর নক্ষত্রখচিত প্রিমিয়ারের সাক্ষী থাকল ভূ-স্বর্গ ৷ ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’র প্রিমিয়ার শ্রীনগরে অনুষ্ঠিত হল ১৮ এপ্রিল ৷ বিনোদন জগতে ও কাশ্মীরে এ এক ঐতিহাসিক মুহূর্ত ৷ অ্যাকশন থ্রিলার এই ছবি জম্মু কাশ্মীরের প্রেক্ষাপটে জওয়ানদের কেন্দ্র করে তৈরি ৷ বিশেষ করে বিএসএফ জওয়ানদের বীরত্ব এই ছবির মূল বিষয় ৷ এদিন আইনক্সে […]

আরও পড়ুন

ফের আফ্রিকা থেকে ভারতে আনা হচ্ছে চিতা, জানাল মধ্যপ্রদেশ সরকার

 ফের আফ্রিকা থেকে ভারতে আনা হচ্ছে চিতা। এবার আফ্রিকার দক্ষিণ প্রদেশের বোতসওয়ানা থেকে আটটি চিতা আনা হচ্ছে। তবে এবারে দু’দফায় আনা হচ্ছে চিতাগুলিকে। আগামী মে মাসে প্রথম দফায় আনা হবে ৪টি চিতা। এমনটাই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। গতকাল, শুক্রবার এই বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে […]

আরও পড়ুন

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি হাসপাতালে শূন্যে গুলি চালালো রোগীর আত্মীয়রা, ধৃত ৪

বেসরকারি হাসপাতালে শূন্যে চলল গুলি ৷ এই গুলি চালানোর অভিযোগ রোগীর আত্মীয়র বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ এমনকি পুলিশের উপর আক্রমণের অভিযোগ উঠেছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ । গুলি ছোড়া এবং পুলিশের উপরে আক্রমণ করার অভিযোগ […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে হাঙ্গামার জন্য ছিল ২০০ সিলিন্ডার, হ্যান্ড গ্রেনেড!

ওয়াকফ আন্দোলনকে ‘শিখণ্ডী’ করে যে হিংসা ছড়িয়েছিল সামশেরগঞ্জ, সূতি ও ধুলিয়ানের বিস্তীর্ণ অংশে, তাতে বড়সড় নাশকতা বাস্তবায়িত করতে ছক ছিল সিলিন্ডার বিস্ফোরণের। বিস্ফোরণের মাত্রাকে বাড়াতে মোট ২০০টি এলপিজি সিলিন্ডার জোগাড় করেছিল ওপার আর এপারের সম্মিলিত ‘দুর্বৃত্ত বাহিনী’। মজুত করা হয়েছিল হ্যান্ড গ্রেনেডও। যে গ্রেনেড বানাতে অভ্যস্ত একদা জেএমবি, অধুনা এবিটি’র জঙ্গিরা। উপদ্রুত এলাকার বিভিন্ন বাড়ির […]

আরও পড়ুন

দিল্লির মুস্তফাবাদে ভেঙে পড়ল বহুতল, মৃত ৪, আটকে বহু, চলছে উদ্ধারকাজ

আচমকাই ভেঙে পড়ল চারতলা বিল্ডিং। ভোরবেলায় ঘুমের মধ্যেই মৃত্যু হল চারজনের। আজ, শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির মুস্তফাবাদে। আর এই বিল্ডিং বিপর্যয়ের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভোর ৩টে নাগাদ দিল্লির মুস্তফাবাদে ভেঙে পড়ে একটি বহুতল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। এখনও উদ্ধারকাজ চলছে […]

আরও পড়ুন

কঙ্গোতে নৌকায় অগ্নিকাণ্ড, মৃত্যু সংখ্যা বেড়ে ১৪৩

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নৌকায় অগ্নিকাণ্ড ! যার জেরে অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে ৷ কঙ্গোয় এই ভয়ানক দুর্ঘটনায় এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে ৷ আগুন লাগার পর নৌকাটি নদীতে উল্টে যায় বলে গতকাল (শুক্রবার) স্থানীয় কর্মকর্তারা জানান। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে কারোর প্রাণ গিয়েছে জলে ডুবে, কারও মৃত্যু […]

আরও পড়ুন

মে মাসে স্পেস স্টেশনে যাচ্ছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা

ভারত আবারও মহাকাশের অন্ধকার গভীরে সোনালী ইতিহাস লেখার দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার সহযোগিতায়, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আগামী মাসে অর্থাৎ মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হবেন। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই বিষয়ে তথ্য দিয়েছেন। শুভাংশু গত ৮ মাস ধরে নাসা এবং বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেসে প্রশিক্ষণ নিচ্ছেন। শুভাংশুকে […]

আরও পড়ুন

গার্ডেনরিচ উড়ালপুলে দুর্ঘটনা, মৃত ১

গাড়ি উল্টে মৃত্যু হল এক কিশোরের। পুলিস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল, রাতে দক্ষিণ বন্দর থানা এলাকার গার্ডেনরিচ উড়ালপুলে। এই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন আরও চার জন। মৃত কিশোরের নাম শুভম দাস (১৭)। বাড়ি গার্ডেনরিচের পাহাড়পুরে।

আরও পড়ুন

ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির

দেশীয় প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার, দেশে প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা বলে জানা গিয়েছে ৷ টেসলা সিইও মাস্কের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, “একাধিক বিষয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচন হল […]

আরও পড়ুন

ইয়েমেনে আমেরিকার বিমান হানায় মৃত ৩৮, আহত ১০২

ইয়েমেনে আমেরিকার বিমানহানায় মৃত অন্তত ৩৮। আহত শতাধিক। এই আক্রমণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি। লোহিত সাগরের তীরে ইয়েমেনের হোদেইদা গভর্নরেটে হাউথিদের জ্বালানির উৎসই টার্গেট ছিল আমেরিকার। গত কয়েকদিন ধরেই এই ঘাঁটির উপর নজর রেখেছিল আমেরিকা। ২০২৩ সালে গাজায় ইজরায়েল যুদ্ধ শুরু করতেই লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে হাউথিরা। কারণ এই […]

আরও পড়ুন
error: Content is protected !!