ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন । কলকাতা হাইকোর্টের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের তৎপরতা শুরু । শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে ভিডিও বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব । বৈঠকে রাজ্যের ডিজিপি জানান, ধুলিয়ান-সহ আশপাশের এলাকায় পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে। চলছে […]

আরও পড়ুন

এবার সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অগ্নিগর্ভ ত্রিপুরা, সংঘর্ষে আহত একাধিক পুলিশকর্মী

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একাংশ। আর এরই মধ্যে এই প্রত্যাহার করার দাবি জানিয়ে এ বার বিক্ষোভ ত্রিপুরার ঊনকোটি জেলায়। সেখানকার কৈলাসহর শহরে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল ঘিরে সংঘর্ষ হয়। শনিবার বিকালের ওই সংঘর্ষে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। এর জেরে, বাংলাদেশের সীমান্তবর্তী ওই অঞ্চলে বাড়তি পুলিশ মোতায়েন করা […]

আরও পড়ুন

নজিরবিহীনভাবে রাজ্যপালের সম্মতি ছাড়াই ৩টি আইন পাশ তামিলনাড়ুতে, ২২টি বিল নিয়ে আশায় বাংলা

আইনসভায় পাশ হওয়া বিল অনন্তকাল ধরে আর আটকে রাখতে পারবেন না রাষ্ট্রপতি। তিন মাসের মধ্যেই নিতে হবে সিদ্ধান্ত। যদি বাড়তি সময় প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সংশ্লিষ্ট রাজ্যকে তার কারণ জানাতে বাধ্য থাকবেন রাষ্ট্রপতি। ঐতিহাসিক এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিবেচনার জন্য আসা যে কোনও বিলে মতামত জানানোর ক্ষেত্রে এই প্রথম রাষ্ট্রপতির জন্যও বেঁধে দেওয়া হল […]

আরও পড়ুন

বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে ফের ISL চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট

২-১ ফলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল মোহনবাগান। লিগ শিল্ডের পরে এ বার ISL কাপ জিতল সবুজ মেরুন ব্রিগেড। চলতি মরশুমে দ্বিমুকুট জয় হোসে মোলিনার ছেলেদের। ৪৯ মিনিটে অ্যালবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। গত মরসুমের মতো আবার কাপ হাতছাড়া হবে কি না সেই আশঙ্কা দানা বাঁধছে সল্টলেকের আকাশে। কিন্তু আন্তনিও লোপেজ হাবাস যা পারেননি, হোসে […]

আরও পড়ুন

অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব উড়ে গেল পঞ্জাব

টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আইপিএলের ইতিহাসে এটি পঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন পঞ্জাব দলনায়ক শ্রেয়স আইয়ার। তিনি ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৩৬ বলে ৮২ রানের মারকাটারি […]

আরও পড়ুন

গুজরাতকে ৬ উইকেটে হারালো লখনউ সুপার জায়ান্টস

গুজরাত টাইটান্স: ১৮০/৬ (শুভমান ৬০, সুদর্শন ৫৬, শার্দূল ২/৩৪),লখনউ সুপার জায়ান্টস: ১৮৬/৪ (পুরান ৬১, মার্করাম ৫৮, প্রসিদ্ধ ২/২৬),৬ উইকেটে জয়ী লখনউ সুপার জায়ান্টস । লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে চলতি আইপিএল-এ শীর্ষস্থান হারাল গুজরাত টাইটানস। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্টেই আটকে থাকলেন শুবমান গিলরা। তাঁরা দ্বিতীয় স্থানে নেমে গেলেন। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদে পৌঁছেছেন ৷ শনিবার মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর আবেদনকে মান্যতা দেয় আদালত ৷ এই নির্দেশের পর বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব কথা শোনেননি ৷ বিচার ব্যবস্থা […]

আরও পড়ুন

তেলেঙ্গানার ৫টি জেলায় ১০ মহিলাকে ধর্ষণ করে খুন, অবশেষে গ্রেফতার সিরিয়াল কিলার

তেলেঙ্গানার পাঁচটি জেলায় কমপক্ষে ১০ জন মহিলাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে । কেতাবত গোপাল ওরফে দাপ্পু গোপাল (৫৪) নামে অভিযুক্তকে শুক্রবার নরসাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গোপাল একজন দাগী অপরাধী ৷ তার শিকার বেশিরভাগই মহিলা শ্রমিক ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তাদের নির্জন এলাকায় নিয়ে যাওয়ার আগে তাদের মদ খাওয়াত ৷ […]

আরও পড়ুন

‘সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন, এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না’, ওয়াকফ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাস করার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। কোথাও কোথাও এই বিক্ষোভ হিংসাত্মক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানালেন। আজ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা […]

আরও পড়ুন

ফের সার্ভার ডাউন, দেশজুড়ে ব্যাহত ইউপিআই পরিষেবা

দেশজুড়ে ব্যহত UPI পরিষেবা ৷ তার জেরেই শনিবার বেলার দিকে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন নাগরিকরা ৷ ডিজিটাল ট্রানজাকশনে সমস্যা দেখা যায় ৷ ব্যাঙ্কের ব্যালেন্স জানা গেলও আর্থিক লেনদেনর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ৷ গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা। ইটিভি ভারত ভারতের তরফে […]

আরও পড়ুন
error: Content is protected !!