কাশ্মীরে খতম জইশ কমান্ডার সহ ৩ পাক জঙ্গি, শহিদ এক সেনা অফিসার

জম্মু-কাশ্মীরের কিষ্টাওয়ারে ‘জৈশ-ই-মহম্মদ’-এর কমান্ডার সইফুল্লা ও তার দুই সঙ্গীকে খতম করে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। টানা দু’দিনের অভিযান শেষ হয় শুক্রবার রাতে। কিষ্টাওয়ারের চাত্রুর ঘন জঙ্গল থেকে উদ্ধার হয় সইফুল্লা ও তার দুই সঙ্গীর গুলিবিদ্ধ দেহ। তবে জৈশ-ই-মহম্মদ কমান্ডারের সঙ্গে থাকা অন্য এক জঙ্গি চিরুনি তল্লাশির সময় পালাতে পেরেছে। তার খোঁজ শুরু করেছে সেনাবাহিনী ও […]

আরও পড়ুন

নয়া ওয়াকফ আইন নিয়ে আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

 রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না। এবার সেই ওয়াকফ আইন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের এক সভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন ইমাম, মৌলবীরাও। কেন্দ্রের তরফে সংসদে পাস করানো ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। জানাবেন […]

আরও পড়ুন

আজ আইএসএল ফাইনাল, দ্বি-মুকুটের লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট

 আজ শনিবার সন্ধে ৭.৩০টায় বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএল ফাইনাল খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ-শিল্ডের পর এবার কাপ জিতে দ্বি-মুকুট পেতে চায় হোসে মোলিনার দল। গত মরসুমে লিগ-শিল্ড জিতলেও কাপ অধরা থেকে গিয়েছিল আন্তনিও হাবাসের মোহনবাগানের। যুবভারতীতেই সবুজ-মেরুন সমর্থকদের দুঃখ দিয়ে কাপ নিয়ে চলে গিয়েছিল মুম্বই সিটি এফসি। বাগানের বরাবরের শক্ত গাঁট মুম্বই এবার ফাইনালে […]

আরও পড়ুন

একের পর এক উড়ানে বিলম্ব, যাত্রীদের ভিড়ে পদপিষ্ট অবস্থা দিল্লি বিমানবন্দরে

চারটির মধ্যে একটি রানওয়ে মেরামতির জন্য বন্ধ। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। একের পর এক উড়ানে বিলম্ব হওয়ায় নাকাল যাত্রীরা। মঙ্গলবার থেকে এই মেরামতির কাজ শুরু হয়েছে। পাঁচ দিন ধরে টানা হয়রানির শিকার হওয়া যাত্রীরা শুক্রবার ক্ষোভ উগরে দেন বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার মধ্যে শুরু হয় ধুলোর ঝড়। আবহাওয়াও ভিলেন হয়ে […]

আরও পড়ুন

আজ ৯ জেলায় কালবৈশাখীর সতর্কতা, আগামী তিন দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

 কলকাতায় কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। ফলে সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বঙ্গবাসী। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলে আকাশ মেঘলা থাকার পূর্বাভাস । সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য রোদ বাড়তে থাকলে অস্বস্তিও পাল্লা দিয়ে বাড়বে। সোমবার পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা ৷ দক্ষিণবঙ্গে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে ট্রেন-যান চলাচল, পুলিশ ও বিএসএফের টহলদারি

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। জঙ্গিপুরের ঘটনার পর ১৬৩ ধারা অমান্য করে প্রতিবাদে নামে স্থানীয়রা। তারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশের বাধায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সামশেরগঞ্জের ধুলিয়ান ডাকবাংলো ও রতনপুর এলাকায় পরিস্থিতি সব থেকে খারাপ হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় ট্রাফিক পুলিশের অফিস। জ্বালানো হয় […]

আরও পড়ুন

আমেরিকার শুল্কযুদ্ধের মধ্যেই ভারত সফরে সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আমেরিকা শুল্কযুদ্ধের পারদ চড়ছেই। ভারতের প্রতি ‘সদয়’ হয়ে অবশ্য শুল্কের বোঝা সামান্য কম চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁকে নিয়ে সমালোচনার আঁচ পড়ছে এদেশেও। এই পরিস্থিতিতে ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সূত্রের খবর, আগামী ২১ থেকে ২৪ এপ্রিল স্ত্রী উষাকে নিয়ে দিল্লি আসছেন তিনি। ভান্সের এই সফরে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির […]

আরও পড়ুন

নেতৃত্বে ফিরলেও জয়ে ফেরা হল না ধোনির, ৮ উইকেটে বিশাল জয় কলকাতা নাইট রাইডার্সের

চেন্নাই সুপার কিংস: ১০৩/৯ (শিবম ৩১, বিজয় ২৯, নারিন ১৩/৩)কলকাতা নাইট রাইডার্স: ১০৭/২ (নারিন ৪৪, ডি’কক ২৩, নুর ৮/১)৮ উইকেটে জয়ী কেকেআর। নেতৃত্বে ফিরলেন, দেখলেন, কিন্তু জয়ে ফেরা হল না মহেন্দ্র সিং ধোনির। নাইট রাইডার্সের কাছে কার্যত পর্যুদস্ত হল চেন্নাই সুপার কিংস।  রাহানেদের কাছে ৮ উইকেটে হারল সিএসকে। তাও ৯ ওভার বাকি থাকতেই।  এদিন চিপকে […]

আরও পড়ুন

রাজ্যের স্কুলগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করল শিক্ষা দফতর

প্রচণ্ড তাপপ্রবাহ এবং অস্বাভাবিক গরমে পুড়ছে বাংলা। ইতিমধ্যে ৩৮ থেকে ৪০ ডিগ্রির গণ্ডিতে পারদ। আর সেই কারণে এবার রাজ্যের স্কুলগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতর। রাজ্যজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রা ও দাবদাহের পরিস্থিতি বিবেচনা করে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে রাজ্য সরকার সূত্রে। তবে এই নির্দেশিকা […]

আরও পড়ুন

‘ওঁদের দাবি ন্যায় সংগত, দু’সপ্তাহের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি’, জানালেন শিক্ষামন্ত্রী

দশদিন পরেই প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের তালিকা । আগামী ২১ এপ্রিল এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই তালিকা । শুক্রবার প্রায় ৩ ঘণ্টা ধরে বিকাশ ভবনে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চাকরিহারা শিক্ষকদের ১৩ জনের প্রতিনিধি দল । যোগ্য চাকরিহারা শিক্ষকেরা […]

আরও পড়ুন
error: Content is protected !!