```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, বালিগঞ্জে বাবুল, আসানসোলে শত্রুঘ্ন, ঘোষণা মমতার

রবিবার বড় চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বিজেপি ছেড়ে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। একইসঙ্গে ওই টুইটে জানিয়ে দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘না পসন্দ’ ব্যক্তিত্ব তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা বিজেপিকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। কেননা মোদি একদমই পছন্দ করেন না শত্রুঘ্নকে। এখন তাঁর অপছন্দের পাত্রকে লোকসভায় পাঠিয়ে তৃণমূল কার্যত অস্বস্তির মুখে ফেলে দিচ্ছে ছাপান্ন ইঞ্চির ছাতিকে।আসানসোলে বাবুল সুপ্রিয়র পদত্যাগ ও বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আসন দু’টি শূন্য হল ৷ গতকালই নির্বাচন কমিশন এই দুই কেন্দ্রে ১২ এপ্রিল নির্বাচনের দিন ঘোষণা করেছে ৷ সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল ৷ ‘বিহারীবাবু’ শত্রঘ্ন সিনহার কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ ৷ পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং পটনা সাহিব থেকে গেরুয়া শিবিরের সাংসদও নির্বাচিত হন ৷ তবে বিজেপি সঙ্গেও বেশিদিন ঘর করতে পারেননি ৷ কয়েক বছরের মধ্যেই মোদির অন্যতম সমালোচক হয়ে ওঠেন শত্রুঘ্ন ৷ বিজেপি ছেড়ে এরপর তৃণমূলে যোগ দেন ৷ তৃণমূল তাঁকে বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে নিয়োগ করে ৷ তবে বেশ কিছুদিন প্রচারের আলোর বাইরেই রয়েছিলেন বিহারীবাবু ৷ আচমকাই আসানসোল লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে ফের লাইমলাইটে এলেন ৷ আসানসোল লোকসভার একটা বড় অংশ অবাঙালি ভোটার ৷ এই কেন্দ্র থেকে পরপর দু’বার বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ যদিও গত বিধানসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত পৌরভোটে সেভাবে দাগ কাটতে পারেনি গেরুয়া বাহিনী ৷ তবুও আসানসোলে বিজেপির শক্তি উপেক্ষনীয় নয় ৷ শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন মমতা ৷ একদিকে যেমন হিন্দিভাষী ভোটারদের মন জয় করার চেষ্টা, তেমনই বিহারীবাবুর তারকা ইমেজকে ইভিএম পর্যন্ত টেনে নিয়ে যেতেই আসানসোলে তাঁকে টিকিট দিলেন তৃণমূল সুপ্রিমো ৷

error: Content is protected !!