হোলিতে ফের স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল

ফের স্পেশাল ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল । হোলির আগে প্রতি বছরের মতাে এই বছরও বিশেষ নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকাতে দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে । পাশাপাশি বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলেই রেল সূত্রে খবর । পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, শালিমার-মালতিপুর (পুরীর সন্নিকটে) চলতি মাসের ১৭ তারিখ ২.৫৫ মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করবে । পরের দিন অর্থাৎ ১৮ তারিখ ২.৫৫ মিনিটে মালতিপুর ছেড়ে শালিমারের উদ্যেশ্যে যাত্রা করবে । ওই দিনই রাত ১১.৪০ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে । এই ট্রেন তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং কুর্দা রোড স্টেশনগুলোতে থামবে । এছাড়াও শালিমার-গোরক্ষপুর-শালিমার স্পেশাল ১৬ তারিখ রাত্রি ৮.২০ মিনিটে শালিমার ছেড়ে পরের দিন বিকেল ৫.২০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে । ফের ২০ তারিখ ১.২০ মিনিটে গোরক্ষপুর থেকে যাত্রা করবে ও পরের দিন সকাল ৯.২০ মিনিটে শালিমার পৌঁছবে । এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, ভজুডিহ স্টেশনে থামবে । পাশাপাশি শালিমার-দ্বারভাঙ্গা-শালিমার স্পেশাল ১৬ তারিখ বিকেল ৩.৪০ মিনিটে শালিমার থেকে যাত্রা করে সকাল ১০টায় দ্বারভাঙ্গা পৌঁছবে ও ১৭ তারিখ রাত্রি ৯.০৫ মিনিটে দ্বারভাঙ্গা থেকে যাত্রা করবে । ১৮ তারিখ বিকেল ৩.১৫ মিনিটে শালিমার স্টেশনে পৌঁছবে । এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে । এই ট্রেনের ভাড়া বর্ধিত মূল্যেই দিতে হবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে । এই ট্রেনটিতে এসি চেয়ার-সহ শোওয়ার ব্যবস্থা রাখছে পূর্ব রেল । তবে এই ট্রেনগুলোতে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না । এছাড়া টাটানগর-ছাপড়া-টাটানগর স্পেশাল ১৭ তারিখ দুপুর ১২.১৫ মিনিটে টাটানগর থেকে যাত্রা করে পরের দিন দুপুর ২.০৫ মিনিটে ছাপড়া স্টেশন পৌঁছবে । ২০ তারিখ রাত ১২.০৫ মিনিটে চাপরা থেকে যাত্রা করে ওই দিনই বিকেল ৪টে টাটানগর পৌঁছবে বলেই পূর্ব রেল সূত্রে খবর । এই ট্রেনটি তার যাত্রাপথে পুরুলিয়া, জয়চণ্ডী পাহাড় স্টেশনে থামবে । পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, শালিমার-মালতিপুর (পুরীর সন্নিকটে) চলতি মাসের ১৭ তারিখ ২.৫৫ মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করবে । পরের দিন অর্থাৎ ১৮ তারিখ ২.৫৫ মিনিটে মালতিপুর ছেড়ে শালিমারের উদ্যেশ্যে যাত্রা করবে । ওই দিনই রাত ১১.৪০ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে । এই ট্রেন তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং কুর্দা রোড স্টেশনগুলোতে থামবে । এছাড়াও শালিমার-গোরক্ষপুর-শালিমার স্পেশাল ১৬ তারিখ রাত্রি ৮.২০ মিনিটে শালিমার ছেড়ে পরের দিন বিকেল ৫.২০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে । ফের ২০ তারিখ ১.২০ মিনিটে গোরক্ষপুর থেকে যাত্রা করবে ও পরের দিন সকাল ৯.২০ মিনিটে শালিমার পৌঁছবে । এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, ভজুডিহ স্টেশনে থামবে । পাশাপাশি শালিমার-দ্বারভাঙ্গা-শালিমার স্পেশাল ১৬ তারিখ বিকেল ৩.৪০ মিনিটে শালিমার থেকে যাত্রা করে সকাল ১০টায় দ্বারভাঙ্গা পৌঁছবে ও ১৭ তারিখ রাত্রি ৯.০৫ মিনিটে দ্বারভাঙ্গা থেকে যাত্রা করবে । ১৮ তারিখ বিকেল ৩.১৫ মিনিটে শালিমার স্টেশনে পৌঁছবে । এই ট্রেনটি তার যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া, বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে । উল্লেখ্য, কিছুদিন পূর্বেই দূরপাল্লার বেশ কয়েকটি রুটে দোলকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন চালানোর কথা জানায় দক্ষিণ-পূর্ব রেল।

error: Content is protected !!