```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

অন্যকরমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কেরলে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ করলেন তিনি ৷

রবিবার অর্থাৎ গত ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন ৷ এই দিনটি উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে কেরলে কুল দেবতা চাকালাতকাভু (বন দুর্গা) মন্দিরে পুজো করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মোদির মঙ্গল কামনায় গতকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পুজো করেন তিনি । সোমবার বাংলার রাজ্যপাল মোদির জন্মদিনে পুজো করার ছবি সোশাল মিডিয়া এক্সে পোস্ট করেছেন ৷ যেখানে দক্ষিণ ভারতীয় পোশাক পরে মন্দিরে পুজো করতে দেখা গিয়েছে তাঁকে ৷ সঙ্গে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি । পুজোর পাশাপাশি নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সিভি আনন্দ বোস মাতা অমৃতানন্দময়ী আম্মার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর শুভকামনা করেছেন । এর আগে রবিবার রাজ্যপাল এক্সে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ তিনি একটি পোস্টে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই ৷ সমাজ সেবা এবং জাতির অগ্রগতিতে প্রেরণাদায়ক ও অনুপ্রেরণামূলক কাজের জন্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷

error: Content is protected !!