```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিশ্বকর্মা ও রান্নাপুজোর জোড়া পার্বণে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোর জোড়া পার্বণ সোমবার। আর এই সপ্তাহের প্রথম দিন থেকেই একাধিক জেলায় হবে ভারী বৃষ্টি। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতে জারি করা হয়েছে সর্তকতা। সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ওই তিনদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে, মঙ্গল-বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ হালকা বৃষ্টি হবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। সেদিন জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ওইদিন জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

error: Content is protected !!