ভাঙড়ে গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান

ভাঙড়ে ভোট মিটেছে তবে মেটেনি হিংসা, অশান্তি। এবার সেই হিংসার শিকার হলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। ভাঙড়ে বোমাবাজির ঘটনায় গুলিবিদ্ধ হলেন তিনি। মঙ্গলবার থেকে আরও উত্তপ্ত ভাঙড়। রাতে পরিস্থিতি ভয়াবহ অগ্নিগর্ভ হয়ে ওঠে। চারিদিকে বোমা গুলির শব্দ ভীত সন্ত্রস্ত এলাকাবাসীরা। এমনকী এই ঘটনায় বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মীও আটকে পড়েন ওই এলাকায়। সংবাদ মাধ্যমের কর্মীরা সাহায্যের জন্য বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে ফোন করে সকলকে নিরাপদে ওই এলাকা থেকে উদ্ধারের জন্য কাতর মিনতি জানান হয়। এই পরিস্থতিতেই গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। এই ঘটনায় তৃণমূল ও আইএসএফের বেশ কয়েক গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গিয়েছে। অন্ধকার থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস‍্যায় পড়তে হয়েছে পুলিশ বাহিনীকেও। গোটা এলাকায় দুষ্কৃতীরা বিদ্যুৎহীন করে দিয়েছে ।

error: Content is protected !!