
বিরোধীদের দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, সোনিয়া সহ হাজির হবে ২৪টি দল
২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবার ফের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক বসতে চলেছে। বেঙ্গালুরুতে ১৮ এবং ১৮ জুলাই বিজেপি বিরোধী দলগুলি বৈঠকে বসতে চলেছে বলে খবর। বিরোধীদের দ্বিতীয় বৈঠকে ২৪টি রাজনৈতিক দল হাজির হবে বলে খবর। এবার বিজেপি বিরোধী দলগুলির যে বৈঠক, সেখানে অল ইন্ডিয়া মুসলিম লিগও হাজির হবে বলে জানা যাচ্ছে। তবে পাটনায় বিরোধীদের বৈঠকে হাজির হলেও, আম আদমি পার্টিকে সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি। তাই আম আদমি পার্টি এবার বিরোধীদের বেঙ্গালুরুর বৈঠকে হজারি হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবার বেঙ্গালুরুতে বিরোধীদের যে বৈঠক বসবে, সেখানে কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী থাকবেন। এমনই জানান কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

