```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যের ৬ আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি

১৩ নভেম্বর রাজ্যের ৬ আসনে উপনির্বাচন। তাই রাজ্যের ছয় আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। দলগুলির মধ্যে পদ্মশিবিরের তরফেই প্রথম প্রার্থীদের নাম জানানো হল। তবে প্রার্থিতালিকায় আপাত ভাবে কোনও চমক নেই। সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে পদ্মশিবিরের প্রার্থী রাহুল লোহার। নৈহাটিতে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিমল দাস। মেদিনীপুরে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভজিৎ রায়। তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অনন্যা রায় চক্রবর্তীকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলা নেতৃত্বের তরফে পাঠানো নামেই সিলমোহর দিয়েছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভজিৎ স্থানীয় বিজেপি কর্মীদের কাছে বান্টি নামেই পরিচিত। দীর্ঘ দিনের বিজেপি কর্মী হিসাবে শুভজিৎকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন জেলার নেতাদের একাংশ। সেই প্রস্তাব অনুমোদন করল দল। অন্য দিকে, তালড্যাংরার বিজেপি প্রার্থী অনন্যা একদা বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলর ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি।

উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা হলেন –
সিতাই- দীপককুমার রায়
মাদারিহাট-রাহুল লোহার
নৈহাটি- রূপক মিত্র
হাড়োয়া- বিমল দাস
মেদিনীপুর-শুভজিত্‍ রায়
তালড্যাংরা- অনন্ত রায়চৌধুরী

error: Content is protected !!