```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত লোকাল ট্রেনের শেষ কামরা

বৃহস্পতিবারই অসমে বেলাইন হয়েছিল আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস। একদিন পেরোতে না পেরোতেই ফের ট্রেন দুর্ঘটনা।  এবার বেলাইন হল লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। সিএসএমটি স্টেশনে যাওয়ার পথে কল্যাণ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে ঘটনাটি ঘটে। শুক্রবার রাত ৮টা ৫৫ নাগাদ এই ঘটনার পরেই মুম্বইয়ের ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে। ট্রেনটির শেষ কামরা লাইনচ্যুত হয়। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা জানিয়েছেন, সেই সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে যাত্রী সংখ্যা কম ছিল। সেই সঙ্গে, ট্রেনটির গতিও বেশ কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনার ফলে ব্যাপক ভোগান্তির শিকার হন অন্যান্য ট্রেনের যাত্রীরাও। 

error: Content is protected !!