```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার নরেন্দ্রপুরে চলল গুলি, মৃত ১

শ্যামনগর, ভাটপাড়া, জগদ্দলের পর এ বার নরেন্দ্রপুরে গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷ যেখানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ নরেন্দ্রপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে লস্করপুরে এই গুলি চলার ঘটনা ঘটেছে ৷ মৃত ব্যক্তির নাম ভোলা দাস ৷ তাঁর ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোলা দাসকে রবিবার ভোররাতে প্রায় সাড়ে ৩টে নাগাদ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, ভোলা দাসের ভাইপোর নজরে বিষয়টি প্রথমে আসে ৷ এ দিন ভোররাতে তিনি দেখেন, ভোলার ঘরের সামনে রক্ত ভেসে রয়েছে ৷ ঘরের ভিতরে ঢুকে তিনি দেখেন, ভোলা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন ৷ এই অবস্থায় বাড়ির বাকিদের ডাকেন ভোলার ভাইপো ৷ ভোলা দাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোলা দাসের পায়ে গুলি লেগেছিল ৷ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে ৷

error: Content is protected !!