```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

টেকনিশিয়ান স্টুডিয়োর ঠিক পাশে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

টেকনিশিয়ান স্টুডিয়োর ঠিক পাশে উদ্ধার নাম-পরিচয়হীন যুবকের রক্তাক্ত দেহ। মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, তাঁর দেহের ঠিক পাশেই পড়েছিল একটি হেলমেট । তবে আশেপাশে কোনও বাইক ছিল না । ফলে রহস্য আরও বেড়েছে ৷ আজ ভোররাতে দেহটি উদ্ধার হয়েছে । ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানা এলাকা । পথচলতি মানুষ দেহটি পড়ে থাকতে দেখে রিজেন্ট পার্ক থানায় খবর দেন । পরে পুলিশ এসে দেহটি সেখান থেকে তুলে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় । ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দেহটি কীভাবে ঘটনাস্থলে এল সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি । হেলমেট আছে, অথচ বাইক নেই ৷ এই বিষয়টি আশ্চর্যকর। খুন নাকি পথ দুর্ঘটনা সেই বিষয়টি ময়নাতদন্তে রিপোর্ট আসলে বোঝা যাবে। ইতিমধ্যেই আমরা স্থানীয় রিজেন্ট পার্ক থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি ।’’ ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । লালবাজার সূত্রে খবর, দেহে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন নেই । তবে মাথায় গভীর ক্ষত রয়েছে । দেহটি যেখানে পড়েছিল, তার কিছুটা দূরেই একটি হেলমেট পড়ে রয়েছে। হেলমেটের চারপাশেও ছিল রক্তের দাগ । এটি নিছক পথ দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । তদন্তে নেমে রিজেন্ট পার্ক থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন ।

error: Content is protected !!