```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বীরভূমে ফের উদ্ধার তাজা বোমা

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার হল বীরভূমে। বৃহস্পতিবার রাতে দুবরাজপুরের মামুদপুর গ্রাম থেকে ২০০ তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দুবরাজপুরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন মামুদপুরে একটা পুকুরের ধারে ঝোপের মধ্যে কয়েকটি জ্যারিক্যানে থরে থরে সাজানো তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা ২০০টি বোমা ওই জায়গায় রেখেছিল, তা খুঁজে বার করতে তদন্ত শুরু হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ইতিমধ্যেই সিআইডির বম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।  পঞ্চায়েত নির্বাচনের আগে গত সোমবারই দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামের প্রাথমিক স্কুলের রান্নাঘরের ছাদ থেকে চারটি বোমা উদ্ধার হয়। একই দিনে দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রাম থেকে প্রায় ১৪–১৫টি তাজা বোমা উদ্ধার হয়। বৃহস্পতিবার উদ্ধার হল ২০০ তাজা বোমা। 

error: Content is protected !!