```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দ্বিতীয় পক্ষের স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুন

দ্বিতীয় পক্ষের স্ত্রীকে পরিকল্পনা করে খুন করল স্বামী এবং প্রথম পক্ষের স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা বসিরহাটের ন্যাজাট থানার বয়মারি দু’ নম্বর গ্রাম পঞ্চায়েতের মঠবাড়ি এলাকার। পুলিশ সূত্রে খবর, বছর দশেক আগে মঠবাড়ি এলাকার বাসিন্দা কালীরাম সর্দারের সঙ্গে লক্ষ্মী সর্দারের বিয়ে হয়। বেশ কিছু দিন সংসার করার পর কালীরাম ফের মামণি সর্দার নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর প্রথম পক্ষের শ্রী লক্ষ্মীর সঙ্গে আর থাকত না কালীরাম। সে বিবাহ সূত্রে আবদ্ধ হয় মামণির সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে ফের লক্ষ্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে কালীরাম। স্বাভাবিক কারণেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়। এ নিয়ে বচসা, গণ্ডগোল এমনকী সালিশি সভা বসলেও কোনও সমাধান সূত্র বের হয়নি। শনিবার গভীর রাত্রে মামণিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে স্বামী কালীরাম ও লক্ষ্মী। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বসিরহাটের জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মামণির পরিবারের লোক ন্যাজাট থানায় খুনের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে কালীরাম এবং লক্ষ্মীকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

error: Content is protected !!