```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সায়গলকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি নিয়ে ৷ গরুপাচার কাণ্ডে সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ৷ শুক্রবার আসানসোলের ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে কেষ্ট-ঘনিষ্ঠকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানানো হয় ৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ প্রযুক্তিগত ত্রুটি এবং সময় সীমাবদ্ধতার কারণে আদালত ইডির আবেদন খারিজ করে দেয় বলে জানা গিয়েছে ৷ এরপরেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফে এক তদন্তকারী আধিকারিক জানান, গরুপাচার মামলার তদন্তের স্বার্থে সায়গল হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয়। প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর অনুব্রত-ঘনিষ্ঠকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

error: Content is protected !!