ঠাকুরনগরে ফেরার পথে দুর্ঘটনার কবলে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কনভয়

দুর্ঘটনার কবলে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কনভয়। যশোর রোডে তাঁর কনভয়ের পিছনের একটি গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। দুর্ঘটনায় যদিও হতাহতের খবর নেই। সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে নাগাদ। দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নেমে, সেখান থেকে ঠাকুরনগরে ফিরছিলন শান্তনু ঠাকুর। অশোকনগরের মানিকতলা এলাকায় যানজটের মাঝেই তাঁর কনভয় খানিকক্ষণ দাঁড়িয়েছিল। সেই সময় আচমকা কনভয়ের পিছনের একটি […]

আরও পড়ুন

বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল শাবকের জন্ম দিল রিকা

বেঙ্গল সাফারি পার্কে তিন অতিথির আগমন ৷ সাদা বাঘ কিকার বোন রিকা জন্ম দিয়েছে তিন শাবকের ৷ এই বিষয়ে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পাশাপাশি, পার্কের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন এই দিন ৷

আরও পড়ুন

বাসের সঙ্গে অটোর ধাক্কা, জখম ১

কোচবিহারের গাড়ো পাড়া এলাকায় একটি বাসের সঙ্গে অটোর ধাক্কা। গুরুতর জখম এক যাত্রী। আজ, শনিবার সকালে ঘটেছে দুর্ঘটনাটি। বাসটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বলে জানা গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন

মুর্শিদাবাদের ডোমকলে ৩ যুবকের দেহ উদ্ধার

মুর্শিদাবাদের ডোমকলে ৩ যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল । শনিবার সাত সকালে ডোমকলের মেহেদিপাড়া মোড়ের কাছে বহরমপুর–করিমপুর রাজ্য সড়কের ধার দেহ তিন যুবকের মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হয় একটি মোটরবাইকও। প্রাথমিক অনুমান, বাইক দুর্ঘটনাতেই মারা গেছেন তিন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শরীফুল শেখ (২২), সেন্টু মণ্ডল (৩১) ও মুস্তাহীদ মণ্ডল ওরফে রাজীব […]

আরও পড়ুন

শক্তিগড়ের সোনার দোকানে ডাকাতি, দুষ্কৃতীদের গুলিতে আহত ১

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দিনেদুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আজ শক্তিগড়ের জোতরাম এলাকার একটি সোনার দোকানে ডাকাতি হয়। ক্রেতা সেজে দোকানে ঢুকে এক দুষ্কৃতী লুঠপাট চালানোর চেষ্টা করে। দোকান মালিক তাঁকে বাধা দেওয়ায় ওই দুষ্কৃতী গুলি চালায়। বুকে গুলি লাগে দোকান মালিকের। এরপর হামলাকারী সেখান থেকে পালায়। দোকানমালিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস ঘটনাস্থলে […]

আরও পড়ুন

দার্জিলিংয়ে ধস, ভেঙে পড়ল বাড়ি, মৃত ১ প্রৌঢ়

দার্জিলিংয়ে ধসে চাপা পড়ে মৃত প্রৌঢ়। মৃতের নাম বাবুলাম রাই (৫৯)। পাতাবঙের ডান্ডাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। গত মঙ্গলবারই দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার গোটা দিন জুড়েই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয় দার্জিলিঙে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে। এর পরেই পাতাবঙের […]

আরও পড়ুন

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের ৩ জেলায় জারি লাল সতর্কতা

সকাল থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে গোটা উত্তরবঙ্গ। কিন্তু বৃষ্টিপাত চরম আকার ধারণ করতে পারে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলায়। স্বভাবতই ধস ও হড়পা বানের বিষয়ে সতর্ক […]

আরও পড়ুন

বৃষ্টির জেরে রেললাইনে ধস, শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

বৃষ্টির জেরে রেললাইনে ধস। ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদা–বনগাঁ শাখায়। শুক্রবার সকাল ৮টা ৩৫ এর পর থেকেই শিয়ালদা–বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। বনগাঁ থেকে শিয়ালদা গামী ৮টা ৮ মিনিটের লোকাল ৮টা ৩৫ নাগাদ মসলন্দপুর স্টেশন চলে যাওয়ার পর লাইন বসে যাওয়ার ঘটনা ঘটে। মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ […]

আরও পড়ুন

বেলুড় এবং বালি স্টেশনের মধ্যে মেরামতির জন্য আগামীকাল বাতিল এক জোড়া হাওড়া-বর্ধমান লোকাল  

আগামী কাল, শনিবার এক জোড়া হাওড়া-বর্ধমান লোকাল বাতিল থাকবে। বেলুড় এবং বালি স্টেশনের মধ্যে রেলের জরুরি কিছু মেরামতির কাজ চলবে। সেই কারণে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। বাতিল ট্রেনগুলির নম্বর হল- হাওড়া থেকে ৩৬৮২৫ ও বর্ধমান থেকে ৩৬৮৪২। এছাড়াও আগামী কাল আরও একটি হাওড়া-বর্ধমান লোকালের সময়সূচি বদল হচ্ছে। ৩৬৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল বেলা ১২টা […]

আরও পড়ুন

বন্দেভারতের টিকিট কেটে যেতে হল অন্য ট্রেনে, রাজ্যপাল সহ ক্ষুব্ধ যাত্রীরা

বন্দেভারতের টিকিট কাটলেও শেষ মুহূর্তে সাধারণ এক্সপ্রেস ট্রেনের কামরায় সফর করে গন্তব্যে রওনা হতে হল যাত্রীদের। জানা গিয়েছে, আজ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দেভারত প্রযুক্তিগত ত্রুটির কারণে নিজের আসল কোচ নিয়ে যাত্রা শুরু করতে পারেনি। শেষ মুহূর্তে কারিগরি ত্রুটির কারণে বন্ধে ভারতের রেক দেওয়া যায়নি। ফলে সাধারণ এক্সপ্রেস ট্রেনের কামরা জুড়ে একটি ট্রেন তৈরি করতে […]

আরও পড়ুন
error: Content is protected !!