পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত, ফের ইডির হাজিরা এড়ালেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক

কয়লা পাচারকাণ্ডে ফের ইডির হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ১৯ জুন তাঁকে ইডি তলব করেছিল। মলয় ঘটক ইডিকে জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন জেলায় তাঁকে যেতে হচ্ছে । রাজনৈতিক এবং ব্যক্তিগত কারণে তিনি এবার ইডির মুখোমুখি হতে পারছেন না। যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন তিনি কোনওরকমের ইডির নোটিশ পাননি।সাত মাস আগে ইডির মুখোমুখি হয়েছিলেন মলয় […]

আরও পড়ুন

ডুয়ার্সে বজ্রাঘাতে মৃত্যু হল ২টি হাতির

 বজ্রাঘাতে মৃত্যু হল ২ টি মাঝবয়সী হাতির। ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের ঘটনা। গতকাল, মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে ডুয়ার্সে। অনেক রাত পর্যন্ত বজ্রপাত বিক্ষিপ্তভাবে হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। রাত সাড়ে ৯ টায় বামনডাঙার বাসিন্দারা হাতির তীব্র আর্তনাদ শুনতে পান। আজ, বুধবার সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনের কাছে গাছের পাশে […]

আরও পড়ুন

রথের দিন রথে চড়ে নগরপরিক্রমা করেন তারাপীঠের মা তারাও

বাংলার অন্যতম সতীপীঠ তারাপীঠের তারা মা এদিন রথে করে নগরপরিক্রমা করে থাকেন। তবে জগজ্জননীর রথ কাঠের নয়, পিতলের তৈরি রথে করেই পরিক্রমা করেন। সেই রথে দেবীকে বসিয়ে ধুমধাম করে ঘোরানো হয়। সেই বিশেষ রথ একটি সংরক্ষিত ঘরে রাখা থাকে। রথের দিন পিতলের রথ বের করে পুজো করা হয়। প্রতিষ্ঠার পর দেবীকে পুজো করে রথে বসানো […]

আরও পড়ুন

৬২৭ বছরের মাহেশের রথযাত্রায় উপছে পড়া ভক্ত সমাগম

 ৬২৭ বছরের প্রাচীন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার হল মাহেশের জগন্নাথ দেবের রথ । ইতিমধ্য এ বছরের রথকে কেন্দ্র করে শ্রীরামপুরের মাহেশ সেজে উঠছে, জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন স্নান পীড়ি ময়দানে বসছে বিশাল মেলা।  প্রতিবছর রথের সময় এক মাস ব্যাপী রথের মেলা অনুষ্ঠিত হয়। এদিন শ্রীরামপুরের মাহেশে ফাটানো হল বন্দুক। টান পড়ল রশিতে। গড়াল রথের চাকা। […]

আরও পড়ুন

মহাসমারোহে মায়াপুরের পালিত হল ইসকনের রথযাত্রা

 মহাসমারোহে পালিত হল নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার দেশি-বিদেশি ভক্তবৃন্দের ঢল নেমেছে মায়াপুরে। প্রসঙ্গত ইসকন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরের প্রশান্তপল্লীতে জগন্নাথ মন্দির অবস্থিত। সেখান থেকে এদিন বিকেলে তিনটি রথ যথাক্রমে জগন্নাথ ,বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে পাড়ি দেয় অস্থায়ী মাসির বাড়ি ইসকন চন্দ্রোদয় মন্দিরে। এখানে নয়দিন […]

আরও পড়ুন

উত্তপ্ত দিনহাটা, তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে পরপর ৪টি গুলি চালাল বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা!

কিছুদিন আগেই দিনহাটায় এক বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুনের অভিযোগ উঠেছিল। এবার এক তৃণমূল প্রার্থীর স্বামীকে ঘিরে ধরে গুলি চালাল দুষ্কৃতীরা। সোমবার ওই ঘটনা ঘটেছে গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গুলিবিদ্ধ আজিজুর রহমান। অভিযোগ উঠেছে নির্দল প্রার্থী হামিদুল হকের অনুগামীদের বিরুদ্ধে। আজিজুলকে ঘিরে পরপর ৪টি গুলি চালানো হয় বলে অভিযোগ। এবার […]

আরও পড়ুন

প্রবল বর্ষণে দার্জিলিঙে ধস, ভেসে গেল সেতু

প্রবল বর্ষণে এবং নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হওয়ায় সেতু ভেসে দার্জিলিং জেলার শেষ সীমান্তের গ্রাম গোর্খে এবং সামান্দেন দেশের অন্যান্য স্থানের সাথে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।জানা গেছে,দার্জিলিং জেলার গোর্খে ও সামান্দেনের পার্শ্ববর্তী এলাকাগুলো গতকাল বিকেল থেকে অবিরাম বৃষ্টির কারণে দেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সারারাত প্রবল বৃষ্টিপাতের কারণে গোর্খে ও সামান্দেনকে […]

আরও পড়ুন

নির্দল প্রার্থী বন্দনাকে সমর্থন বাম-কংগ্রেস-বিজেপির, রামধনু জোট বলে কটাক্ষ তৃণমূলের

নামেই নির্দল৷ কিন্তু সমর্থন করছে বাম-কংগ্রেস-বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচনে নিচুতলায় বিরোধীরা যে জোট বাঁধতে পারে, এমন সম্ভাবনা বাড়ছিল৷ এবার তারই প্রমাণ মিলল দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমায়৷ পাথ‍রপ্রতিমায় বিজেপি-বাম-কংগ্রেস এই অলিখিত জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই তৃণমূলের পক্ষ থেকে এই জোট নিয়ে কটাক্ষ করা হচ্ছিল। আর এবার সেই […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৪ শিশু

বল ভেবে খেলতে গিয়ে বোম ফেটে জখম ৪ শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফরাক্কার ইমামনগরে। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর নাগাদ বেশ কিছু বাচ্চা আমবাগানে খেলা করছিল। সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে বোম নিয়ে খেলতে থাকে তারা। তখন বোম ফেটে জখম হওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার আইসি […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী চাইলে আমি প্রার্থী পদ প্রত্যাহার করতে প্রস্তুত : নওশাদ সিদ্দিকী

আমি যে কোন মুহূর্তে খুন হতে পারি। বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এই আশঙ্কা প্রকাশ করলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।আজ সোমবার নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, সিকিউরিটির জন্য আমি প্রথমে রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। রাজ্য সরকার এতদিন আমার নিরাপত্তা দেয়নি ।আমার ওপর যেকোনো সময় প্রাণহানি হামলা হতে পারে ।তাই আমি আজ […]

আরও পড়ুন
error: Content is protected !!