সাগরদিঘিতে ডাম্পারের ধাক্কায় মৃত ২ মহিলা সহ ৩

সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। জানা গিয়েছে,গতকাল রাতে স্কুটারে করে ২ মহিলা ও ১ যুবক যাচ্ছিলেন। সেই সময় একটি ছাই বোঝাই ডাম্পার স্কুটারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোম মন্ডল(২৮), বিথিকা মন্ডল(৪৩) এবং সঞ্চিতা মন্ডল(৩৬)-এর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিস। ঘটনার ফলে সাগরদিঘি-জঙ্গিপুর সড়ক কিছুক্ষণের জন্য […]

আরও পড়ুন

চলতি বছরেই বাংলায় নয়া ৭ জেলা

সব কিছু ঠিক থাকলে আগামী বছরই দেশে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই চলতি বছরেই বাংলা পেতে চলেছে ৭টি নয়া জেলা। কেননা নতুন জেলা গঠনের বিষয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে বলেছেন। গত বুধবার নবান্ন সভাঘরের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধির ওপর রাজ্য প্রশাসনকে জোর দেওয়ার […]

আরও পড়ুন

লোকসভাতে উল্টে যাবে দিল্লির সরকার, পূর্ব মেদিনীপুর সভা থেকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

‘নবজোয়ার যাত্রা’ উপলক্ষ্যে ৩৫ তম দিনে উত্তর কাঁথি বিধানসভায় পদযাত্রা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি মাল্যদান করেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে। এদিন তিনি রোড শো করেন মুকুন্দপুরে। জনসংযোগের সময়ে শোনেন স্থানীয়দের সমস্যার কথা। সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। এদিন তিনি বলেন, পঞ্চায়েতে বুক চিতিয়ে লড়াই করবে […]

আরও পড়ুন

নিশীথ প্রামানিকের সঙ্গে গাঁজা পাচারকারীর যোগ! ছবি পোস্ট করে কটাক্ষ উদয়নের

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের সঙ্গে এক গাজা পাচারকারীর ছবি পোস্ট করে কটাক্ষ ছুঁড়লেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর দাবি,”স্যার মন খারাপ করবেন না। ব্য়বসায় লাভ ক্ষতি আছে, একবার ধরা পড়েছে গাঞ্জা, বারবার পড়বে না।” যদিও এনিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলে না। মঙ্গলবার দুপুরে কফিনের ভিতরে থাকা ৬৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি এক মহিলা-সহ […]

আরও পড়ুন

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি কর্মী, ধৃতের সংখ্যা বেড়ে ১০

জঙ্গলমহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার এক বিজেপি কর্মী। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। জানা গিয়েছে ধৃত বিজেপি কর্মীর নাম জয় মাহাতো। তিনি কুড়মিদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অভিষেকের কনভয়ে হামলা চালানোর দিন ওই যুবক ঘটনাস্থলে ছিলেন। শুধু তাই নয় হামলায় জড়িত ছিলেন জয় মাহাতো, দাবি পুলিশের। এর […]

আরও পড়ুন

হলদিয়া মোড়ে বাসের চাকা আচমকাই ফেটে দুর্ঘটনা, জখম ১২ জন বাসযাত্রী

পথ দুর্ঘটনায় জখম ১২ জন বাসযাত্রী। আজ বুধবার, ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হলদিয়া মোড়ে। জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের চাকা আচমকাই ফেটে যায়। তারপরেই ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর গ্যারাজে ঢুকে পড়ে। ওই গ্যারাজে থাকা বেশ কয়েকটি গাড়ি বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা ছড়ায়। […]

আরও পড়ুন

৭৭ বছর বয়সে চুপিসারে দ্বিতীয় বিয়ে করলেন লক্ষ্মণ শেঠ

৭৭ বছরে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন রাজ্য কংগ্রেসের সহ সভাপতি তথা এক সময়ের হলদিয়ার বেতাজ বাদশা লক্ষ্মণ শেঠে। পাত্রী কলকাতার একটি পাঁচতারা হোটেলে উচ্চ পদে কর্মরত। মঙ্গলবার নিজের দ্বিতীয়বার বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন হলদিয়ার এক সময়ের মুকুটহীন সম্রাট। তবে ৭৭ বছর পার করার পরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য মোটেও লজ্জিত নন রাজ্য কংগ্রেসের […]

আরও পড়ুন

‘কোথায় আসতে হবে বলুন, আমি একা পৌঁছে যাব, আপনার দম থাকলে ঘষে দেখান’, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ অভিষেকের

এদিন পটাশপুরের জনসভায় অভিষেক বলেন, ‘দিলীপ ঘোষ বলেছে, অভিষেক আমার সামনে এলে ঘষে দেব। আমি দিলীপবাবুকে বলব, আমি আরও ২০ দিন রাস্তায় আছি। আপনি এক ঘণ্টার ব্যবধানে বলুন, কোথায় আসবেন, আর কোথায় দেখবেন। আমি পৌঁছে যাব। দেখি আপনার কত দম। জনসমক্ষে জায়গা ঠিক করুন। আমি একা পৌঁছে যাব’। আপনি আমাকে ঘষতে চান, আপনার দম থাকলে  […]

আরও পড়ুন

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

 রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার হুগলির চুঁচুড়া কোর্টে মানহানির মামলা দায়ের করেন তিনি। বিধায়ক অসিত মজুমদারের দাবি, শুভেন্দু অধিকারী প্রকাশয জনসভায় তাঁর নামে কুৎসা করে সম্মানহানি করেছেন। তৃণমূল বিধায়ক বলেন, ‘গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির সভা ছিল। সেখান শুভেন্দু অধিকারী দাবি করেন, […]

আরও পড়ুন

বড়জোড়ায় স্টিল কারখানার ফার্নেস ফেটে জখম ৩০ শ্রমিক

বেসরকারি স্টিল কারখানার ফার্নেস বিস্ফোরণে ভয়ংকর দুর্ঘটনা বাঁকুড়ার বড়জোড়ায়। তরল লোহা ছিটকে পড়ে দগ্ধ কমপক্ষে ৩০ শ্রমিক। আহতদের ১৪ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বড়জোড়ার বিডিজি স্টিল নামে একটি বেসরকারি কারখানায় ওই দুর্ঘটনা ঘটে। বড়জোড়ায় একাধিক এই ধরনের স্টিল কারখানা রয়েছে। এই প্রথম এই ধরনের দুর্ঘটনা […]

আরও পড়ুন
error: Content is protected !!