ওড়িশা থেকে গ্রেফতার এগরার বাজি কারখানার বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ

তদন্তে ৪৮ ঘণ্টার মধ্যেই মিলল সাফল্য। ওড়িশায় ধৃত খাদিকুল গ্রামের বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। গ্রেপ্তার হয়েছে ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। ইন্দ্রজিতের বাবা বাদল বাগের বিস্ফোরণেই মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, ভানু কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশি নজরদারিতে রয়েছেন তিনি। সূত্রের খবর, বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে […]

আরও পড়ুন

আজ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী

আজ ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ কোচের এই সেমি হাইস্পিড ট্রেনটি হাওড়া ও পুরির ৬০০ কিমির যাত্রা মাত্র ৬ ঘণ্টায় পূর্ণ করবে। এটি ছাড়াও ওড়িশার একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। যার জন্য প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

আরও পড়ুন

কুড়মি সমাজকে অপমান, বুধবার দিলীপ ঘোষের বাড়ি ঘিরতে চলেছেন আদিবাসীরা

কুড়মি সমাজকে অপমান করার অভিযোগ উঠেছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপি নেতা ক্ষমা না চাইলে তাঁর বাসভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কুড়মিরা। সেই ঘোষণা মতো বুধবার দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করতে চলেছেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার লালগড়ে নিজের কর্মসূচিতে যাওয়ার পথে কুড়মি আন্দোলনকারীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। […]

আরও পড়ুন

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিল রাজ্য সরকার

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার। ‘ওয়াই’ ক্যাটাগরির পরিবর্তে তিনি এখন থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আগামী ২১ মে থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে মহারাজকে। যদিও কী কারণে সৌরভের নিরাপত্তা বাড়ানো হল তা নিয়ে নবান্নের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বাংলার দাদার জনপ্রিয়তা অটুটই রয়েছে। ব্যাট ও প্যাড […]

আরও পড়ুন

পূর্ব মেদিনীপুরের এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২

পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কম করেও ৫ জনের মৃত্যু হল মঙ্গলবার দুপুরে। সরকারের তরফে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা জানানো না হলেও এলাকাবাসীর দাবি, খুব কম করেও ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদের দেহ ছিন্নভিন্ন হয়ে ৩০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ধসে গিয়েছে […]

আরও পড়ুন

সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় জামিন পেলেন বিকাশ মিশ্র

কয়লা পাচার মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন। চারদিনের সিবিআই হেফাজত শেষে মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশ মিশ্রকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ […]

আরও পড়ুন

বহরমপুরে পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা

পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বহরমপুরে। আজ,মঙ্গলবার সকালে বহরমপুরের রাধারঘাট রাজ্য সড়কে একটি অটোকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাইকে থাকা দু’জনের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়। আরও একজনকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। এই মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে […]

আরও পড়ুন

প্রবল ঝড়-বৃষ্টির জেরে প্রায় এক ঘণ্টা থমকে অভিষেকের কনভয়, ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, অল্পের জন্য রক্ষা

এদিন বিকেলে ভাতার বাজার এলাকায় রোড শো শেষ করে মঙ্গলকোটের দিকে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে নতুনহাট এলাকায় একটি সভা করার কথা তাঁর। কিন্তু মঙ্গলকোটের নতুনহাটের দিকে যাওয়ার সময়েই আকাশ কালো করে মেঘ জমে। শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের কনভয় তখন রাস্তায়। তীব্র ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তায় থমকে যায় অভিষেকের কনভয়। বেশ কিছুক্ষণ আটকে […]

আরও পড়ুন

‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’, কুড়মিদের হুমকি দিলীপ ঘোষের

 বিক্ষোভের পরদিনই কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সোমবার সকালে খড়গপুরে চা চক্রে তিনি বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে তারা রিজাইন করাক। যত মাহাতো এমপি আছে, এমএলএ আছে রিজাইন করাক। আমি ওদের সঙ্গে আছি, থাকব। আমার এলাকায় যারা বসেছিল। ধরনা […]

আরও পড়ুন

দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ দর্শন করলেন মরিশাসের রাষ্ট্রপতি

কলকাতা সফরে এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। স্ত্রীকে নিয়ে তিন দিনের ব্যক্তিগত সফরে এসেছেন তিনি। কলকাতা সফরে এসে সোমবার মরিশাসের রাষ্ট্রপতি গেলেন দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠ দর্শনে। সোমবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন সস্ত্রীক পৃথ্বীরাজ। তাঁকে স্বাগত জানাতে দক্ষিণেশ্বর মন্দিকে উপস্থিত ছিলেন মন্দিরের অছি কুশল চৌধুরী। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দেওয়ার পর মরিশাসের […]

আরও পড়ুন
error: Content is protected !!