জগদ্দলে ফের শ্যুটআউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

জগদ্দলে ফের শ্যুটআউটের ঘটনা ঘটল। আজ সকালে জগদ্দল থানার পালঘাট রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম অশোক সাউ। তিনি ভাটপাড়ার ১২ নং ওয়ার্ডে তৃণমূলের সভাপতি। আজ সকালে যখন তিনি বাড়ি থেকে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন, তখনই তাঁর উপর হামলা হয়। তাঁকে উদ্দেশ্য করে ৬ রাউন্ড গুলি ও  একটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। একটি […]

আরও পড়ুন

আসানসোলের ব্যবসায়ী খুনের তদন্তে ঘটনাস্থলে সিআইডি-র বিশেষ প্রতিনিধিদল

আসানসোলের ব্যবসায়ী অরবিন্দ ভগতকে খুনের ঘটনায় তদন্তের কাজ শুরু করে দিল সিআইডি ৷ শনিবার সকালে আসানসোল পৌঁছয় সিআইডির একটি বিশেষ প্রতিনিধিদল ৷ শনিবার বেলা পর্যন্ত পুলিশ কিনারা করা তো দুরের কথা, কাউকে গ্রেফতারও করতে পারেনি। যদিও এই ঘটনায় আসানসোলের বিভিন্ন জায়গার পাশাপাশি সীমান্ত এলাকাতেও রাতভর নাকা তল্লাশি চলেছে বলে  পুলিশের দাবি।  শনিবার ঘটনাস্থলে যায় সিআইডির […]

আরও পড়ুন

দুর্গাপুর সিটি সেন্টারের রেস্তরাঁয় অগ্নিকাণ্ড

শনিবার দুপুর বেলা সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের একটি রেস্তরাঁর রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন লেগে হঠাৎই কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা । কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা । এই রেস্তরাঁ যে বহুতলে সেখানে একাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে । এই রেস্তরাঁর পাশেই একটি বাইকের শোরুম […]

আরও পড়ুন

অটোচালক প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ফাঁস, সমকামিতার টানাপোড়েনে জেরেই খুন এইএসআইয়ের ক্যান্টিন কর্মী!

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (এইএসআই) ক্যান্টিনে কর্মরত সুমন ওরফে শ্রীমন্ত মাঝি হত্যারহস্যের পর্দা ফাঁস করল পুলিশ। সমকামিতার টানাপোড়েনের জেরেই বরানগরে আইএসআইয়ের ক্যান্টিন কর্মী শ্রীমন্ত মাঝিকে (১৯) খুন হতে হয়েছে। ভাড়া বাড়িতে সুমনের নিথর দেহ উদ্ধার হয়। ওই বাড়িতে অটোচালক সুমন বিশ্বাসের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শ্রীমন্ত এবং সুমন সমপ্রেমী ছিলেন। […]

আরও পড়ুন

মালদায় ৩টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, গুরুতর আহত ২

শনিবার সকালে মালদা জেলাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পঞ্চমুখী মন্দির সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বালুরঘাট থেকে দুটি খালি লরি গাজলের দিকে আসছিল। অন্যদিকে একটি ভুট্টা বোঝাই লরি বালুরঘাট থেকে গাজোলের দিকে যাচ্ছিল। ৩টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, গুরুতর আহত দুই। ঘটনা ঘিরে এলাকায় […]

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, মৃত ১, গুরুতর জখম ৪

আসানসোলের পর উত্তর দিনাজপুরের জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখরে গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি। এই ঘটনায় গোয়ালপোখরের থানার মদিনাচকে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। ঘটনায় এক মহিলা সহ ৪ জন গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। জখম সকলকে প্রথমে স্থানীয়রা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাঁদের অবস্থার অবনতি হলে বর্তনামে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা […]

আরও পড়ুন

ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ সায়গল হোসেনের

১৪ দিন জেল হেফাজতে থাকার পর আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। ভার্চুয়াল শুনানিতে বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে সায়গল জামিনের আবেদন করে বলে, প্রায় ৮ থেকে ৯ মাস যাবত সে জেলে বন্দি।  এই অবস্থায় যে কোনও শর্তসাপেক্ষে বিচারকের কাছে জামিনের আবেদন করছি। তখন বিচারক […]

আরও পড়ুন

১১ বছরে বাঁকুড়া থেকে মাওবাদী-আতঙ্ক দূর হয়েছে: মুখ্যমন্ত্রী

শুক্রবার বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বললেন, ‘আগে যখন আমরা আসতাম মাওবাদীদের অত্যাচারে মানুষ বের হতে পারতেন না।এই ১১ বছরে বাঁকুড়া থেকে মাওবাদী-আতঙ্ক দূর হয়েছে।বাঁকুড়া লালমাটি আমাদের গর্ব । দীর্ঘদিন ধরে উদ্বোধন করা প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না তা নিয়েও জেলা প্রশাসনকে এর […]

আরও পড়ুন

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরেই উঠে এসেছিল এই ব্যক্তির নাম। নিজাম প্যালেসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিলেন সিবিআই অফিসাররা। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নের উত্তর না দেওয়ার কারণেই শুক্রবার চন্দন মণ্ডলকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরেও ছিল বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। […]

আরও পড়ুন

জগদ্দলে অশান্তির জের, গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাই সঞ্জয়

জগদ্দলে তুমুল অশান্তির জের। গ্রেপ্তার হলেন সাংসদ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং সহ মজদুর মোর্চার চারজন সমর্থক। জানা গিয়েছে, সোমবার সকালে জগদ্দলের আতপুরে এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়ন অফিস উদ্বোধন হয়। এরপরই অভিযোগ ওঠে, ওই অফিসটি আদতে এক চিকিৎসকের চেম্বার। সেটি দখল করে মজদুর মোর্চার অফিস তৈরি করা হয়েছে। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!