বিপুল ঋণের পরিশোধ না করতে পারায় আত্মঘাতী দম্পতি

কুলটির আলডি গ্রামে বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। পরিবারের সদস্যদের দাবি, বিপুল টাকা ঋণ ছিল তাঁদের। ঋণ শোধ করতে না পারায় একাধিকবার অপমানিত হতে হয়েছে তাঁদের। সে কারণে সম্ভবত মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। নিহতেরা হলেন বছর চল্লিশের রূপকুমার বাউড়ি এবং পঁয়ত্রিশের মালা বাউড়ি। কুলটির আলডি গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা দম্পতি। তাঁদের চার মেয়েও রয়েছে। […]

আরও পড়ুন

সমবায় সমিতির ১৪ কোটি টাকা ‘তছরুপ’-এর অভিযোগে ধৃত কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল নেতা

সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ। গ্রেপ্তার কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলেই দাবি বর্ষীয়ান প্রাক্তন তৃণমূল নেতার। ধৃত শিবনাথ চৌধুরী তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি। নদিয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময় কোটি কোটি টাকা তছরুপ করেন […]

আরও পড়ুন

সাত সকালে মালদার জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনায় মৃত ৪, আহত ২

সাত সকালে মালদায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত্যু ৩ জনের। গুরুতর আহত ১। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। এ দিন আলতাফ হোসেন নামক এক স্থানীয় এক বাসিন্দার টোটোয় চেপে মাছের বাজারে যাচ্ছিলেন ৩ জন। বেপরোয়া গতির একটি গাড়ি গাড়ি ধাক্কা দেয় টোটোকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক সহ-৩ জনের। পরে আহত ব্যক্তিকে […]

আরও পড়ুন

গত ২ মাসের সেবাশ্রয় কর্মসূচিতে চিকিৎসা পেয়েছেন ৮ লক্ষ ৯৪ হাজার মানুষ 

শেষ পর্যায়ে পৌঁছেছে সেবাশ্রয় কর্মসূচি। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে টানা দু’মাস ধরে চলছে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার এই কর্মসূচি। এখন অন্তিম পর্যায়ে সেবাশ্রয় চলছে মহেশতলায়। এ পর্যন্ত এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন ৮ লক্ষ ৯৪ হাজার ৫১২ জন। বুধবার মহেশতলা বিধানসভা এলাকার দু’টি মডেল ক্যাম্প সহ আরও একটি শিবির সরেজমিনে পরিদর্শন করেন অভিষেক। […]

আরও পড়ুন

সাত সকালে স্বরূপনগরে শুট আউট, মৃত ১

সাতসকালে উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে শুট আউট। স্বরূপনগর ব্লকের দত্তপাড়া বড়পোলের কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু একজনের। স্থানীয় বাসিন্দারা জানান, নিহতের নাম ইসারুল গাজি৷ তাঁর বাড়ি তারালি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পাঁচ দুষ্কৃতী দু’টি মোটরসাইকেল চেপে ওই জায়গায় আসে। ইসারুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনিও একটি মোটরবাইকে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে ইসারুল রাস্তার ধারের একটি বাড়িতে ঢুকে […]

আরও পড়ুন

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ২০

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস। আহত একাধিক, আশঙ্কাজনক দু’জন। বুধবার ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্যুরিস্ট বাসটি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায় একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারেন বাসের চালক। সূত্রের খবর, পুরী থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ফিরছিল পর্যটক বোঝাই ওই বাস। […]

আরও পড়ুন

 মধ্যমগ্রাম হত্যা-কাণ্ডে এবার আরও একটি ‘ছোট ট্রলি’র কথা জানতে পারল পুলিশ

মধ্যমগ্রাম হত্যা-কাণ্ডে নয়া তথ্য! নীল ট্রলির পর এবার আরও একটি ‘ছোট ট্রলি’র কথা জানতে পারল পুলিশ! ওই ট্রলিতে করে পিসি শাশুড়ির দেহ টুকরো করার ‘অস্ত্র’ পাচার করেছিল মা ও মেয়ে। নৃশংস এই খুনের ঘটনায় সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এমনই তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তবে,সেই ট্রলিটি কী রংয়ের বা কোথায় সেটি ফেলা হয়েছে, সেই […]

আরও পড়ুন

‘২৯ এপ্রিল প্রাণপ্রতিষ্ঠা, ৩০এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এই সময় দিঘায় কোনও গাড়ি নয়’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে কোনও গাড়িকে চলাচল করার অনুমতি দেওয়া হবে না। সেই দিন দিঘা থেকে প্রায় চার কিলোমিটার আগেই দাঁড় করিয়ে দেওয়া হবে সব গাড়ি। দিঘায় যাতে সেই দিন বাড়তি কোনও চাপ তৈরি না হয় সেই জন্য এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার, স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) আলোচনাসভায় এই কথা […]

আরও পড়ুন

ধর্মঘটের মধ্যেই নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক, কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

একদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় মধ্যে রয়েছে হেয়ার স্কুল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এসএসআই ছাত্র ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে এআইডিএসও ছাত্রদলের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে, এই দুই কলেজের মধ্যস্থানে হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি না হয়। তবে কোন জায়গাতেই […]

আরও পড়ুন

SFI-এর ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুরে তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

সোমবার (৩ মার্চ) উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই রাজ্য জুড়ে সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এসএফআই-এর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে সোমবার সকালেই উত্তপ্ত হলো মেদিনীপুর কলেজ। এ দিন সকালে সেখানকার কয়েকজন পড়ুয়া কলেজে ঢুকতে চাইলে তাঁদের বাধা দেওয়ায় অভিযোগ উঠেছে এসএফআই-এর সমর্থকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিএমসিপির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এসএফআই সমর্থকদের […]

আরও পড়ুন
error: Content is protected !!