নিবেদিতা সেতুতে লরির চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির মাথা থেকে ছিটকে ৫০ ফুট নীচে পড়ে মৃত ৪, আহত ৫

 আজ ভোর চারটে নাগাদ নিবেদিতা সেতুতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। কাপড় বোঝাই লরির পেছনের চাকা ফেটে ঘটে বিপত্তি। জানা যাচ্ছে, নিবেদিতা ব্রিজ থেকে নীচে ছিটকে পরে লরির ওপরে বসে থাকা ৬ জন কাপড় ব্যাবসায়ী। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানা যায়। বাকি দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কাজনক। লরির […]

আরও পড়ুন

দার্জিলিঙে বদলি আরজি কর আন্দোলনের মুখ ডা. সুবর্ণ গোস্বামী

র জি কর আন্দোলনের অন্যতম মুখ ডা. সুবর্ণ গোস্বামীকে বদলি করল স্বাস্থ্যদপ্তর। দার্জিলিঙের টিবি হাসপাতালে তাঁকে বদলি করা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এই সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ চিকিৎসকের দাবি, এটা অভয়া কাণ্ডে প্রতিবাদের ফল। যদিও স্বাস্থ্যদপ্তরের দাবি, রুটিন বদলি। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ অবান্তর। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে […]

আরও পড়ুন

বারুইপুরে শুভেন্দুকে ‘গো ব্যাক’ ও ‘চোর’ স্লোগানের প্রতিবাদে ওয়াকআউট, স্পিকারের কুশপুতুল পোড়াল বিজেপি

বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে ‘হেনস্থা’র প্রতিবাদে আজ বিধানসভার ভেতরে ও বাইরে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা । বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে পালিত হয় প্রতিবাদ কর্মসূচি । দাহ করা হয় বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল । বৃহস্পতিবার বাজেট অধিবেশনে বিধানসভা কক্ষের ভিতরে গতকালের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়করা […]

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়ে হল ৩৯২

পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৯২। চলতি মাসের ৫ ও ৬ তারিখে উত্তরবঙ্গের জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান,এবং জলদাপারা সংরক্ষিত অরণ্যে বন দপ্তর এক শৃঙ্গ গন্ডার সুমারি চালায়। গরুমারা জাতীয় উদ্যানে ৬১টি গন্ডারের উপস্থিতি ধরা পড়ে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে মেলে ৩৩১ টি। এর আগে, ২০২২ সালে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা ছিল […]

আরও পড়ুন

গলা টিপে ছুরির কোপ, সাঁতার শিক্ষকের হাতে আক্রান্ত নাবালিকা ছাত্রী 

সাঁতার শিক্ষকের হাতে আক্রান্ত নাবালিকা ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকায় ৷ শিক্ষকের হামলায় গুরুতর আহত হয় সে ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অস্ত্রোপচারও হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে ঢুকে আলমারির লকার থেকে সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করছিল শিক্ষক ৷ তখন […]

আরও পড়ুন

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ দেখা দিল ভয়াবহ টর্নেডো। বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিওটিও কেউ দূর থেকে তুলে ফেলতে সক্ষম হন। এবং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট হওয়া মাত্রেই মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।  টর্নেডোটি ক্যাম্পাসের মাঠে প্রায় কয়েক মিনিট ধরে ঘূর্ণায়মান অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। তবে ক্যাম্পাসে সে সময়ে পরীক্ষা চলায় বেশিরভাগ পড়ুয়াই ছিলেন […]

আরও পড়ুন

পুলিশের ‘পরিচয়’ দিয়ে অন্তঃসত্ত্বা আইনজীবীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, দোষীদের গ্রেফতার করতে না-পারলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

 বর্ধমান জেলা আদালতের এক জুনিয়র মহিলা আইনজীবীকে পুলিশের পরিচয় দিয়ে মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। দোলের দিনে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের রামকৃষ্ণ রোড এলাকায়।ঘটনার জেরে ওই আইনজীবীর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার পরে তিন দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে বৈঠক […]

আরও পড়ুন

বীরভূমের মুরারইয়ে পাথরবোঝাই লরি উল্টে এক বালকের মৃত্যু, বিক্ষোভ

পাথরবোঝাই লরি উল্টে এক বালকের মৃত্যু। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আগুন জ্বলল বীরভূমের মুরারইয়ে। অভিযোগ, ওই লরি উল্টে গিয়ে সেখান থেকে পাথর রাস্তায় পড়তে থাকে। সেই পাথরেই চাপা পড়ে এক আদিবাসী বালকের মৃত্যু হয়। আরও এক বালক সেখানে চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এর পরই ক্ষোভে ফেটে পড়ে বালকের পরিবার ও […]

আরও পড়ুন

বাংলার মাটি সম্প্রীতির মাটি, সকলের হয়ে দোয়া করছি, শান্তি, ঐক্য বজায় থাকুক, সবাই ভাল থাকুক: মুখ্যমন্ত্রী

 সোমবার প্রায় এক দশক পর ফুরফুরা শরিফে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যেমন দোলে শুভেচ্ছা জানাই তেমনই রমজানেও শুভেচ্ছা জানাই’। বস্তুত, সোমবারে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে নানারকম মন্তব্য করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। অনেকের মত ছিল, ভোটের আগে মূলত রাজনৈতিক ফায়দা তুলতে সেখানে যাচ্ছেন […]

আরও পড়ুন

হঠাৎ ঝড়ে মালদা ডিভিশনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, আটকে ১০ দূরপাল্লার ট্রেন

হঠাৎ ঝড়ে রেল লাইনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ৷ এর জেরে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকঘণ্টার জন্য আটকে পড়ে ১০টি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা ডিভিশনের চামাগ্রাম ও খালতিপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় ৷ অবশ্য সোমবার ভোরে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার মেরামত করে দেন রেলের ইঞ্জিনিয়ররা ৷ সকাল থেকে ফের শুরু হয় ট্রেন […]

আরও পড়ুন
error: Content is protected !!