```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হালিশহরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে হোটেলে আগুন

আজ সকালে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কল্যানী এক্সপ্রেস ওয়ের ধারে হালিশহর জেটিয়ার হোটেলে সকালে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌছে আগুন নেভায়। কি থেকে এই আগুন লাগল জানা যায়নি। তবে হোটেলের ভেতরে ছবি তুলতে অনুমতি দেয় নি হোটেল কর্তৃপক্ষ। ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় জেঠিয়া থানার পুলিশ ।ইতিমধ্যে তদন্ত শুরু […]

আরও পড়ুন

টানা ৫ দিন বাতিল বর্ধমান শাখার একাধিক ট্রেন

বর্ধমান স্টেশনের কাছে রোড ওভার ব্রিজ ভেঙে ফেলার জন্য ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান স্টেশন থেকে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের কথা আগেই ঘোষণা করেছিল রেল। ফের বিজ্ঞপ্তি জারি করে রেল সেই সময়সীমা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিল। এর ফলে যাত্রীদের রেল পথে যাতায়াতের ক্ষেত্রে হয়রানি আরও কিছুদিন বাড়ল বলেই মনে করছেন সকলে। পূর্ব রেল […]

আরও পড়ুন

মালদায় বাস দুর্ঘটনায় মৃত দুই মহিলার পরিবারকে চাকরি সহ ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সভায় যোগ দিতে আসার পথে সোমবার রাতে মালদায় বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। মঙ্গলবার গাজোল কলেজ মাঠের প্রশাসনিক সভা থেকে মৃত দুই মহিলার পরিবারকে সরকারি চাকরি সহ ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

খারাপ আবহাওয়া এবং ট্র্যাক মেরামতির জের, হাওড়া-শিয়ালদহ সহ দেশ জুড়ে বাতিল ৩৯৪টি ট্রেন

আজ মঙ্গলবার ভারতীয় রেল মোট ৩৯৪টি ট্রেন বাতিল করেছে। গতকালও ৩৫৯টি ট্রেন বাতিল করা হয়। খারাপ আবহাওয়া এবং ট্র্যাক মেরামত ও নির্মাণ কাজের কারণেই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট অনুসারে, আজ ৩৬১টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ৩৩টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। ১৭টি ট্রেনের সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে।১৬টি […]

আরও পড়ুন

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ১০ চাকার লরির ধাক্কা

দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দেগঙ্গার দিক থেকে ফেরার পথে টাকি রোডের ওপর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। সূত্রের খবর, এদিন উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সেখান থেকে ফিরছিলেন। ওই রাস্তা দিয়ে মন্ত্রী প্রায়ই যাতায়াত করেন বলে জানা যায়। দেগঙ্গা ও নূরনগরের মাঝে ঘটে দুর্ঘটনা। মন্ত্রী যে গাড়িতে ছিলেন, সেই […]

আরও পড়ুন

প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের

জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৬-তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বারাকপুর গান্ধীঘাটে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে সেই প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল  সি ভি আনন্দ বোস। এছাড়াও, উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, মন্ত্রী পার্থ ভৌমিক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে এই প্রার্থনাসভার […]

আরও পড়ুন

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে কাজিরাঙা জাতীয় উদ্যান

খুলে যাচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান।  গত ১৮ জানুয়ারি একটি নোটিশ জারি করে পর্যটকদের জন্য উদ্যান বন্ধের কথা ঘোষণা করা হয়েছিল।   আজ, একটি নির্দেশিকা জারি করে তা বাতিল করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান। তবে কিছু সমস্যার কারণে জিপ সাফারি সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, আহত ৭

বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। শনিবার ভোরে কালিম্পং জেলার মংপংয়ের কাছে রুংডুং সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গাড়ির চালককে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের মধ্যে দুজন শিলিগুড়ির বাসিন্দা। তাঁরা হলেন,  শাহিল শেখ (২৩) এবং শুক্লা কুন্ডু ( ৫৭)। এছাড়া রয়েছেন দক্ষিণ […]

আরও পড়ুন

ধানবাদে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত ৫

মাঝরাতে ভয়ানক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৫ জন। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের ধানবাদে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাত আড়াইটে নাগাদ আচমকাই একটি বেসরকারি হাসপাতালের আবাসনে আগুন লাগে।  মুহূর্তে ছড়িয়ে পড়া বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ জনের। মৃতদের মধ্যে ওই হাসপাতালের কর্ণধার চিকিৎসক দম্পতিও রয়েছেন বলে খবর।  খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। […]

আরও পড়ুন

আগামী মাস থেকেই ছুটবে হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেস!

রাজ্যবাসীর কাছে সুখবর। বাংলায় পথচলা শুরু করছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-নিউ জলপাইগুড়ির পর এবার চালু হতে পারে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আগামী মাসেই শুরু হতে পারে রাজ্যের সেমি হাইস্পিড এক্সপ্রেসের পথচলা। তবে কবে চালু হবে এবং ভাড়া কত হবে, তা এখনও নিশ্চিত হয়নি।

আরও পড়ুন
error: Content is protected !!