```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ মুর্শিদাবাদে সফরে মুখ্যমন্ত্রী

আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি আসছেন। সাগরদিঘির ধুমারপাহাড় মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাস্তাঘাটের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। সেই সভা ঘিরে প্রস্তুতিপর্ব প্রায় শেষ পর্যায়ে। রবিবারই জেলা পুলিশ-প্রশাসন দফায় দফায় এসে সভাস্থল পরিদর্শন করেছেন। সোমবার, দুপুর ১২টা নাগাদ ওই সভা ঘিরে উন্মাদনা শুরু হয়েছে জেলা তৃনমূল শিবিরে। এদিকে, ওই […]

আরও পড়ুন

গঙ্গাসাগরঃ ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন ও ভেসেল পরিষেবা

মকর সংক্রান্তির স্নান শুরু হচ্ছে শনিবার সন্ধ্যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা রওনা দিচ্ছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কিন্তু ঘন কুয়াশার দাপট তাল কাটল পূণ্যার্থীদের যাত্রায়। শনিবার সকালে ঘন কুয়াশার জেরে কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ল না গঙ্গাসাগরগামী লঞ্চ। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে লঞ্চ ও ভেসেল পরিষেবা। […]

আরও পড়ুন

বহরমপুরে বাইক দুর্ঘটনায় মৃত ৩

বহরমপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। গভীর রাতে কুমড়োদহ ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। ওই বাইকে থাকা তিন যুবক গুরুতর জখম হয়। তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তিনজনেরই বাড়ি […]

আরও পড়ুন

তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও অফিসে আয়কর হানা

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও অফিসে আয়কর হানা। ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও বিভিন্ন কারখানা, অফিস থেকে ১৫ কোটি টাকা উদ্ধার। জানা গিয়েছে, এদিন সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরী এবং সুতিতে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনের শিব […]

আরও পড়ুন

বড়জোড়ায় হাতির হামলায় মৃত ২

হাতির হানায় মৃত্যু হল ১ বৃদ্ধা সহ ২ জনের। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জে। জানা গিয়েছে, মৃতরা হলেন মঙ্গল বাউরি(৪৫) ও তুলসী বটব্যাল(৭৫)। মঙ্গল বাউরি রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতির সামনে পড়ে যান। সেখানেই হাতির আক্রমণে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে তুলসীদেবী নিজের বাড়িতে থাকাকালীনই হাতির হামলার মুখে পড়েন। দু’জনের মৃতদেহই উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন

উত্তর সিকিমে তুষারপাত, বরফের ঢাকল লাচুং

সাদা বরফের চাদরে ঢাকল উত্তর সিকিমের লাচুং। সেখানে তুষারপাত চলছে। অঝোরে আপনমনে ঝরছে বরফ। রাস্তায় কয়েক মিটার পুরু বরফের চাদর। পাহাড় দেখতে গিয়ে বরফের দেখা পেয়ে আনন্দে আত্মহারা পর্যটকেরা। দার্জিলিংয়েও ঠান্ডা পড়ছে ভালোই। তবে বরফের দেখা মেলেনি এখনও। সিকিমে তুষারপাত সেই সম্ভাবনাকে উসকে দিচ্ছে। এদিকে, বুধবারও উত্তরবঙ্গজুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শীতল দিনের […]

আরও পড়ুন

সোনার দোকানে ডাকাতি মামলায় আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

সোনার দোকানের চুরির মামলায় অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার কর্মী, সমর্থকদের নিয়ে আলিপুরদুয়ার আদালতে তিনি আত্মসমর্পণ করেন । ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরে দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দুই মামলায় নিশীথ প্রামাণিক অভিযুক্ত ছিলেন। প্রথম ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে আই পি সি (IPC) ৪৫৭,৩৮৫ […]

আরও পড়ুন

শাহুডাঙ্গির লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা, ব্যাহত রেল পরিষেবা

ট্রাকের ধাক্কায় লেভেল ক্রসিংয়ের রেলগেট ভেঙে যাওয়ায় বিপত্তি। দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শাহুডাঙ্গির লেভেল ক্রসিং এর গেটে ধাক্কা মারে। গেটটি তখন বন্ধ থাকায় ভেঙে যায়। একই সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামেরও ক্ষতি হয়। ছিড়ে যায় কেবলও। মনে করা হচ্ছে চালক বন্ধ রেল গেটটি দেখতে না পাওয়াতেই […]

আরও পড়ুন

রেল লাইনে ফাটল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডায়মন্ড হারবার লোকাল, ব্যাহত ট্রেন চলাচল

বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেল যাত্রী বোঝাই ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় রেললাইনে বিরাট ফাটল। ট্রেন সেখানে পৌঁছনোর ঠিক আগে বিষয়টি নজরে আসায় রক্ষা পেল আপ ডায়মন্ড হারবার লোকাল । জানা গিয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার ও গুরুদাস নগরের মাঝে লালবাটি রেলগেটের কাছাকাছি রেললাইনের বড়সড় ফাটল। ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় […]

আরও পড়ুন

বীরভূমে মিড ডে মিলের ডালে আস্ত সাপ, অসুস্থ একাধিক পড়ুয়া

বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ঢেকা অঞ্চলের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডালে দেখা গেল সাপ। বেশ কিছু পড়ুয়া খাওয়ার পর ডালের বালতিতে সাপ নজরে আসতেই হইচই পরে যায়। খাবার খেয়ে বেশ কয়েকজন কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পড়ুয়াদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ে ৫৩ […]

আরও পড়ুন
error: Content is protected !!