```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দার্জিলিং পুরসভা অনীত থাপার দখলে, আস্থা ভোটে হেরে গেল ‘হামরো পার্টি’

আদালতের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা সম্ভব হল না। যা মনে করা হয়েছিল তাই ঘটল। দার্জিলিং পুরসভায় ঘটল ক্ষমতার হাত বদল। আস্থা ভোট জিতে পুরসভা দখল করল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির হাতছাড়া দার্জিলিং। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হামরো পার্টির আর্জি খারিজ হতেই স্পষ্ট হয়ে গিয়েছিল অজয় এডওয়ার্ড-এর পার্টির পক্ষে […]

আরও পড়ুন

হাওড়ার কুলগাছিয়ায় ছিনতাই করতে বাধা দেওয়ার কারণে শিশুকন্যার সামনেই মহিলাকে গুলি করে খুন

বুধবার সকালে ১৬ নং জাতীয় সড়কে হাওড়ার কুলগাছিয়ার নিকটে মহিষরেখা ব্রিজের কাছে ছিনতাই করতে বাধা দেওয়ার কারণে আড়াই বছরের শিশুকন্যার সামনেই এক মহিলাকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত মহিলার নাম রিয়া কুমারী। তিনি ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। সূত্রে খবর, আজ সকালে নিজেই গাড়ি চালিয়ে কলকাতা আসছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল তাঁর স্বামী প্রকাশ […]

আরও পড়ুন

সকালে দল ছেড়েছিলেন, বিকেলেই বিজেপি-তে যোগ দিলেন বিপ্লব ওঝা

সকালে দল ছাড়ার ঘোষণা করেছিলেন। আর বিকেলেই নলহাটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় এসে বিজেপি-তে যোগ দিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল নেতা বিপ্লব ওঝা। বীরভূমে দলের জেলা সহ সভাপতির পদে ছিলেন বিপ্লব ওঝা। জেলা পরিষদেরও সদস্য় তিনি। এ হেন নেতার দল ছেড়ে বিজেপি-তে যোগদান বীরভূমের মতো শক্ত ঘাঁটিতে শাসক দলের কাছে অবশ্য়ই বড় ধাক্কা। […]

আরও পড়ুন

শিবঠাকুর মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল

শিবঠাকুর মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করল দুবরাজপুর আদালত। ব্যক্তিগত ২ হাজার টাকার বন্ডে অনুব্রতকে জামিন দেয় আদালত। মঙ্গলবার আদালতে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে নিয়ে যাওয়া হতে পারে। প্রসঙ্গত সাত দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন দুবরাজপুর আদালতে বীরভূমের তৃণমূল সভাপতিকে তোলা হলে আদালতে অনুব্রতের আইনজীবী তাঁর জামিনের […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত চালক, আহত ১২

ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদে। মঙ্গলবার সকালে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাসের চালকের। আহত হয়েছেন ১২ জন যাত্রী। জখম যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার মধ্যে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার মধ্যে একটি গাড়ি পাশ কাটাতে গিয়ে সামনে […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনের আগেই নানুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১

পঞ্চায়েত নির্বাচনের আগে নানুরে উদ্ধার অস্ত্র-শস্ত্র। সূত্রে খবর, নানুরের বেনেরা গ্রামে গতকাল রাতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার হয়। অভিযান চালিয়ে জার্মান শেখ বলে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও নয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আজ, সোমবার ধৃতকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন

আজ হাওড়া থেকে শুরু হল বন্দে-ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান

আগামী ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু। তার আগে হাওড়া- এনজিপি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হল আজ। হাওড়া থেকে ছেড়ে মালদা  নির্ধারিত সময়ের বেশ কয়েক মিনিট আগেই আজ সকাল ১০ টা ৩২ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয় হাওড়া থেকে নিউজলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রায়াল রান হওয়ায় ট্রেনে কোনও যাত্রীই ছিল না। ট্রেনে সওয়ার […]

আরও পড়ুন

দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় প্রস্তাবে বাধা নেইঃ হাইকোর্ট

ফের বিপাকে পড়লেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। অনাস্থা প্রস্তাব আনা আটকাতে চেয়ারম্যান এবং হামরো পার্টি দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। তবে আদালতের রায়, অনাস্থা প্রস্তাব আনায় কোনও বাধা নেই। এই রায়ের পরে জোর কদমে অনাস্থা আনার (পুর আইন, ১৯৯৫) প্রস্তুতি শুরু করেছে গোর্খা প্রজাতান্ত্রিক দল।সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে খারিজ হল পুরসভার চেয়ারম্যানের আর্জি। […]

আরও পড়ুন

বড়দিনে পাহাড়ে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল

বড়দিনে খুশির খবর উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও উত্তরে উৎসবের আমেজ ফিকে হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই উত্তরবঙ্গে তুষারপাতের দেখা মিলল। জানা গিয়েছে, টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় সকালে বরফ পড়েছে। বরফের আস্তরণে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়।  তবে শুধু তুষারপাতই নয়, পাশাপাশি হতে পারে বৃষ্টিও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা […]

আরও পড়ুন

হাওড়ায় এলো বন্দেভারত এক্সপ্রেস

বড়দিনেই হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেল বন্দেভারত এক্সপ্রেস। রবিবার ভোর রাতেই বন্দেভারত এক্সপ্রেস এসে গিয়েছে হাওড়া স্টেশনের শর্টিং ইয়ার্ডে। আপাতত সেখানেই আগামী কয়েকদিন চলবে রেকের রক্ষণাবেক্ষণ। এই সেমি হাইস্পিড ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ নিয়ে চলে এসেছে মোটরম্যান ও টেকনিক্যাল স্টাফেরা। তারা আগামী কয়েকদিন এই নয়া ট্রেন সেট চালিয়ে পরীক্ষা করে নেবেন। সূত্রে খবর, উদ্বোধনী […]

আরও পড়ুন
error: Content is protected !!