বড়দিনের আগেই চালু হয়ে গেল সাঁতরাগাছি ব্রিজ

বড়দিনের আগে সুখবর পেলেন নিত্যযাত্রীরা। আজ শুক্রবার থেকেই সাঁতরাগাছি ব্রিজের দুই লেনেই যান চলাচল শুরু হল। তার ফলে যানজট ও ঘুরপথে যাতায়াতের হ্যাপা দূর হল যাত্রীদের। পূর্তদফতর নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই সেতু মেরামতের কাজ শেষ করতে পারায় যান চলাচল স্বাভাবিক হয়েছে কোনা এক্সপ্রেসওয়েতে। একমাসেরও বেশি সময় পর খুলল সাঁতরাগাছি সেতু। আজ সকাল থেকেই শুরু […]

আরও পড়ুন

উত্তরপাড়ায় কলেজে শানের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, আহত ৪

 শানের অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হুগলির উত্তরপাড়া প্যারী মোহন কলেজে। উত্তরপাড়া গভর্মেন্ট স্কুলের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কলেজ ফেস্টের শেষ দিনে শানের গান শুনতে উপচে পড়ল ভিড়। শান এসেছেন শুনে হুগলির বিভিন্ন কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা ভিড় করেন অনুষ্ঠানে। স্থানীয় কিছু মানুষও ভিড় জমান অনুষ্ঠানের মাঠে। মঞ্চে গানের অনুষ্ঠান শুরু হতেই মাঠ ভর্তি হয়ে […]

আরও পড়ুন

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, মনিটরিং করছি, কোভিড বাড়লে বিধি মেনে হবে গঙ্গাসাগর মেলা, জানালেন মুখ্যমন্ত্রী

চিন, আফ্রিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার নয়া ভ্যারিয়ান্ট বের করায় বুস্টার ডোজে গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। চিনের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নতুন করে মহামারী নিয়ে বুকে কাঁপন ধরিয়েছে। এই অবস্থায় কেন্দ্রও যথেষ্ট সতর্ক। বুস্টার ডোজ, মাস্ক ব্যবহারে ফের জোর দেওয়া হচ্ছে। এদিকে, করোনার নয়া স্ট্রেনে সংক্রমণ নিয়ে তেমন চিন্তিত নয় রাজ্য প্রশাসন। করোনার আবহে গঙ্গাসাগর মেলা হবে […]

আরও পড়ুন

সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২ দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল ১২টি দোকান। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের বামনখালিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে সাগরের বামনখালিতে একটি চায়ের দোকানে কোনওভাবে আগুন লাগে। শীতের ভোরে স্থানীয় মানুষজন প্রথম সেই চায়ের দোকান […]

আরও পড়ুন

রাস্তার মাঝে স্ত্রীকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল স্বামী

শিলিগুড়িঃ বাড়ি থেকে তাড়া করে এসে রাস্তার মাঝে স্ত্রীকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল স্বামী। সিসিটিভিতে ধরা পড়ল সেই ঘটনা। ভয়ঙ্কর এই খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল পাড়ায়। বুধবার ওই ঘটনা ঘটে শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পূর্ব চয়নপাড়ায়। মৃত মহিলার নাম অনিতা দাস(৩৫)। স্থানীয় পুলিস ফাঁড়ি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে ঘটেছে ওই ঘটনা। জানা গিয়েছে […]

আরও পড়ুন

বরানগরে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত ১ মহিলা

বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টি এন চ্যাটার্জি স্ট্রিট ৩৪ নম্বরে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ল । একতলা বাড়ির ছাদ ধ্বংসস্তূপে আটকে এক মহিলার মৃত্যু। বছর ৫৫-র সুমিত্রা মাইতি ওই বাড়িতে একাই থাকতেন, জানিয়েছেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খোঁজ খবর শুরু হয়ে যায় বাড়ির মালিক সুমিত্রা মাইতির(৫৫)। গতকাল রাত বাড়ির একাংশ বিকট শব্দে ভেঙে পড়ে […]

আরও পড়ুন

আসানসোলে কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিজেপি কাউন্সিলর

আসানসোলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় এক বিজেপি কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার আসানসোল পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর […]

আরও পড়ুন

আপাতত দিল্লি যাত্রা নয়, পুরোনো মামলায় জেল হেফাজতে অনুব্রত মন্ডল

আপাতত দিল্লি যাওয়া হল না অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য় গতকালই ইডি-কে অনুমতি দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু দিল্লির আদালতের সেই নির্দেশের কপি ইডি-র হাতে আসার আগে আজ সকালে তড়িঘড়ি অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে বের করে দুবরাজপুর আদালতে পেশ করে পুলিশ। ২০২১ সালে এক তৃণমূলকর্মীকে খুনের চেষ্টার […]

আরও পড়ুন

গঙ্গাসাগর মেলায় খাবারের গুণগত মান পরীক্ষা করতে হাজির থাকবে ‘ফুড সেফটি অন হুইলস’

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলার দর্শনার্থী ও পূণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতরের খাদ্য নিরাপত্তা শাখা। মেলায় যে খাবারের স্টলগুলি বসবে সেগুলির খাবারের গুণগত মান পরীক্ষা করবে খাদ্য নিরাপত্তা শাখার ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়ি। কীভাবে খাবার তৈরি করা হচ্ছে, যথাযথভাবে সেগুলি পরিস্কার পরিচ্ছন্নতার সঙ্গে বানানো […]

আরও পড়ুন

নয়াগ্রামের জঙ্গলে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার

ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানার খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের পাশের জঙ্গলে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সোমবার সকালে খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের সামনের জঙ্গলে(Forest) গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় নয়াগ্ৰাম থানায়।খবর জানাজানি হতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!