```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান মেন ও কর্ড লাইনে লোকাল বাতিল বহু ট্রেন

আগামী কয়েকদিন হাওড়া বর্ধমান কর্ড ও মেন সেকশানে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে ৷ হাতেগোনা বেশ কয়েকটি ট্রেনই চলবে এই কয়েকটি দিন ৷ সংক্ষিপ্ত করা হবে কয়েকটি ট্রেনের যাত্রাপথও ৷  পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া বর্ধমান শাখার শক্তিগড়, রসুলপুরে থার্ড লাইনের কাজ চলছে, সেই জন্য কর্ড ও মেন লাইনে ট্রাফিক পাওয়ার ব্লক […]

আরও পড়ুন

আমেরিকা থেকে বিশ্বের বৃহত্তম জাহাজে করে ৭০ হাজার ৩০০ টন কয়লা এলো হলদিয়ায়

হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম ড্রাইবাল্ক ক্লাসের জাহাজ৷ দীর্ঘ ১৫২ বছরের ইতিহাসে এরকম বড় জাহাজ ড্রাইবাল্ক ক্লাসের এর আগে কখনও আসেনি৷ হলদিয়া ডক থেকে ২৫ মাইন দূরে স্যান্ডহেডের কাছে নোঙর করেছে  এম ভি মিনেরাল ইয়াঙ্গফান নামে কেপসাইজ ক্লাসের এই জাহাজ। বন্দর সূত্রে খবর, এই জাহাজ প্রায় ৩০০ মিটার লম্বা, ৯০ মিটার চওড়া ও ৯.৩ মিটার […]

আরও পড়ুন

অনুপমের মন্তব্য গুরুত্বহীন, কড়া ব্যবস্থা নেবে দিল্লি নেতৃত্বঃ সুকান্ত মজুমদারের

 অনুপম হাজরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব? অন্তত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে সেরকমই ইঙ্গিত। অনুপম হাজরার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এটা ওনার ব্যক্তিগত মত। বিভিন্ন জন, বিভিন্ন ভাবে মূল্যায়ন করেন। কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে বিষয়টি। তাঁরা বিষয়টি দেখছেন।”

আরও পড়ুন

চিটফান্ড মামলায় রাজু সাহানিকে গ্রেফতার করল সিবিআই, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ৮০ লক্ষ টাকা

চিটফান্ড মামলায় হালিশহর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করল সিবিআই ৷ শুক্রবার রাজুর হালিশহরের বাড়িতে পৌঁছে যান সিবিআই গোয়েন্দারা ৷ সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তাঁরা ৷ পাশাপাশি, রাজুকেও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পরে হালিশহরের ওই বাড়ি থেকেই রাজু সাহানিকে আটক করে নিয়ে আসা হয় নিউ টাউনে ৷ এদিন দুপুরে রাজারহাট […]

আরও পড়ুন

সায়গল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে ফের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। বৃহস্পতিবার সায়গল হোসেনকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে আরও ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। আসানসোল সিবিআই আদালতের এক আইনজীবীর মৃত্যুতে এদিন শোক দিবস পালন করছেন আইনজীবীরা। সেই কারণে শুনানিতে অনুপস্থিত ছিলেন সায়গলের আইনজীবী। এদিন সিবিআইয়ের তরফে বিচারককে গরু […]

আরও পড়ুন

বাঁকুড়ায় পুলিশের জালে ৬ গরু চোর

 বাঁকুড়ায় গরু চুরির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে রাজ্য পুলিশ৷ পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে বাঁকুড়ার কোতুলপুর, ছাতনা সহ একাধিক এলাকা থেকে গরু চুরি যাচ্ছিল ৷ এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে ৷ পুলিশের তরফে তদন্তে একটি সিট গঠন করা হয় ৷ অবশেষে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক থেকে ওই ৬ জন […]

আরও পড়ুন

বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলরকে আটক করল সিবিআই

অনুব্রত ঘনিষ্ঠ  কাউন্সিলরকে আটক করল সিবিআই। বুধবার কাকভোরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রামে ঢোকে সিবিআই।  বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় সিবিআই। বাড়িতে খানাতল্লাশির আটক করা হয় তাঁকে।  জানা যাচ্ছে, বিশ্বজ্যোতি অনুব্রতর ঘনিষ্ঠ, একপ্রকারের ছায়াসঙ্গী। এবারও পুরনির্বাচনে ব্যাপক ব্যবধানেই প্রতিপক্ষকে হারিয়েছিলেন। দলের কাজের পাশাপাশি দিনের বেশির ভাগ সময়ে অনুব্রতর বাড়িতেই থাকতেন […]

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে লক্ষ্মী জনার্দনপুরে । প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্সটিকে পুকুর থেকে উদ্ধারের জন্য তৎপর হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা বিশালক্ষ্মী নামে ওই অ্যাম্বুলেন্সটি রোগী আনতে যাওয়ার সময় রাস্তায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় । পুকুরে […]

আরও পড়ুন

বাগনানে পিকআপ ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

পিকআপ ভ্যান অটোয় ধাক্কা মারায় মৃত্যু হল এক ৭ বছরের শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার তামুলতলায়। এই দুর্ঘটনায় ১ মহিলা ও ২ শিশু সহ ৪ জন জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার বেলা ১১ টা নাগাদ তামুলতলার কাছে যাত্রী তোলার সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি পিকআপ […]

আরও পড়ুন

দলবিরোধী মন্তব্য জেরে খোদ রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে শোকজ তৃণমূলের

এবার দলবিরোধী মন্তব্য খোদ রাজ্যের মন্ত্রীর মুখে । একটি ঘরোয়া আলোচনার সময় বিস্ফোরক মন্তব্য করে দলের রোষে শালবনির তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ৷ তিনি দলের নেতা, মন্ত্রী এবং বিধায়ককে চোর এবং প্রতারক বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ । আর তাতেই ক্ষুব্ধ হয় শাসক দল । তড়িঘড়ি মন্ত্রীর এই বক্তব্যের জন্য তাঁকে শো-কজের চিঠি পাঠানো […]

আরও পড়ুন
error: Content is protected !!