```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘ভুল করলে বলতেই হবে’, জুট শিল্প নিয়ে বস্ত্রমন্ত্রককে তোপ অর্জুন সিংয়ের

জুট শিল্প নিয়ে ফের একবার বিতর্কিত মন্তব্য অর্জুন সিংয়ের ৷ বস্ত্রমন্ত্রকের কাজে ভুল রয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ জানালেন, কেন্দ্রীয় কোনও মন্ত্রকের কাজে ভুল থাকলে বা তার কোনও আমলা ভুল কাজ করলে বলতে তো হবেই ৷ অর্থাৎ, সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল এবং তাঁর দায়িত্বে থাকা মন্ত্রকের কাজে ত্রুটির অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ ৷ […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে গ্যাস লিক করে গুরুতর অসুস্থ ১৪

মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কাজ করার সময়ে গ্যাস লিক। গুরুতর অসুস্থ শ্রমিক সহ এলাকার প্রায় ১৪ জন বাসিন্দা। অসুস্থদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।জানা গিয়েছে, লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে একটি জলের ট্যাঙ্ক ছিল। PHE-র জায়গায় অবস্থিত সেই ট্যাঙ্ক ভাঙার কাজ করছিল কিছু শ্রমিক। […]

আরও পড়ুন

কাঁকড়া খেয়ে ফের সমুদ্র সৈকতে মৃত্যু হল পর্যটকের

ফের কাঁকড়া খেয়ে ফের সমুদ্র সৈকতে মৃত্যু হল পর্যটকের। ঘটনাস্থল এবার তাজপুর। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নিহত পর্যটকের নাম সুদীপ মুখোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকার শুকচর ১৩৯ নরসিংহ দত্ত ঘাট রোডের বাসিন্দা। শনিবারই পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান তিনি। রবিবার গিয়েছিলেন তাজপুর। […]

আরও পড়ুন

মৃত ছেলের দেহ আগলে বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে

কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এ বার দুর্গাপুরে ৷ মৃত ছেলের দেহ আগলে বসেছিলেন মা। দেহ পচে গন্ধ ছড়াতেই বিষয়টি জানতে পারেন আত্মীয় ও প্রতিবেশীরা । দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচাগলা মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় । দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডের দুর্গাপুর ইস্পাত কারখানার 31/16 নম্বর আবাসনে 80 বছরের […]

আরও পড়ুন

বিরোধী দলনেতা শুভেন্দুর অফিসে পুলিশি হানা, নালিশ পেয়েই রিপোর্ট তলব রাজ্যপালের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে আচমকাই পুলিশি হানা। যা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নালিশ জানিয়েছেন তিনি। আর এই অভিযোগ পাওয়া মাত্রই রাজ্যের রিপোর্ট তলব করেছেন জগদীপ ধনখড়। জানা গিয়েছে, নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পালের স্ত্রী মহুয়া পাল ভুয়ো ডিগ্রি দেখিয়ে একটি ব্যাংকের ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই মহুয়া পালের […]

আরও পড়ুন

‘বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা অনেকেই কাজের নন’, নাড্ডার সঙ্গে বৈঠকের আগেই ফের ‘বেসুরো’ অর্জুন

ফের ‘বেসুরো’ অর্জুন সিং। সোমবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হতে চলেছে এই বিজেপি নেতার। তার আগেই ফের একবার বোমা ফাটালেন অর্জুন সিং। প্রকাশ্যেই বলে বসলেন, “বিজেপিতে দায়িত্বপ্রাপ্তরা অনেকেই কাজের নন। অর্জুন সিং রবিবার সাংবাদিকদের বলেন এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তাঁর কথায়, “ঢাল নেই তরোয়াল নেই। নিধিরাম সর্দার। এরা সোশাল […]

আরও পড়ুন

প্রেমে প্রত্যাখ্যাত! প্রেমিকার বাড়িতে বোমা ছুড়ল যুবক, আহত ৪

প্রেমে প্রত্যাখ্যাত। রাগে প্রেমিকার বাড়ির লোকজনকে বোমা মেরে জব্দ করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বোমার আঘাতে তরুণীর পরিবারের চারজন আহত। স্থানীয় বাহাদুরপুর উপ–স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।স্থানীয়রা বলছেন, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২ নম্বর ব্লকের ডোম–বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই […]

আরও পড়ুন

আগামী ২৭-৩০ মে সম্পূর্ণ এবং ১৩-২৬ মে আংশিক সময়ের জন্য বন্ধ ব্যান্ডেল জংশন, বাতিল ৬৮ লোকাল ও ১২ এক্সপ্রেস ট্রেন

শুরু হয়েছে ব্যান্ডেল-মগরা থার্ড লাইন সম্প্রসারণের কাজ। তার জেরে ব্যান্ডেল রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তর করা হয়েছে। রেললাইনে কাজের জন্য আগামী ২৭-৩০ মে সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। ১৩-২৬ মে আংশিক সময়ের জন্য বন্ধ ব্যান্ডেল জংশন। ইন্টারলকিংয়ের জন্য বন্ধ থাকবে হুগলি ও বাঁশবেড়িয়া স্টেশন। ইন্টারলকিংয়ের জন্য বন্ধ থাকবে আদিসপ্তগ্রাম স্টেশনও। ফলে যাত্রী পরিশেবায় যে তার ব্যাপক প্রভাব পরবে, […]

আরও পড়ুন

জিএসটি দপ্তরের সরকারি গাড়ি ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায়, গ্রেফতার ২

জিএসটি দপ্তরের সরকারি গাড়ি ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায়। আর তা করতে গিয়েই পুলিসের জালে দুই ব্যক্তি। পুলিস সূত্রে খবর,  দুর্গাপুরের নডিহার বাসিন্দা বাসুদেব পাল ও জগদীশ পাল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন ওই গাড়ির চালক বলে খবর। তারা দুর্গাপুরের এসবি মোড়ে দীর্ঘদিন ধরে পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি দপ্তরের গাড়ি ব্যবহার […]

আরও পড়ুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রমনীকান্ত দেবশর্মা

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রমনীকান্ত দেবশর্মা। তিনি উত্তর দিনাজপুর জেলার প্রবীণ সিপিআই(এম) নেতা ছিলেন। আজ, বৃহস্পতিবার ভোররাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। বাম জমানায় রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

আরও পড়ুন
error: Content is protected !!