```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঘাটালে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত কাঠের মিল 

ঘাটালে ভয়াবহ অগ্নিকান্ড কাঠের মিলে। পুড়ে ভস্মীভূত কয়েক লক্ষ টাকার কাঠ। গতকাল রাতে ঘাটাল থানার রাধানগরে বরুণ ঘোষের মিলে হঠাৎই আগুন লেগে যায়। ভস্মীভূত হয়ে যায় পুরো কাঠের মিল। আগুন লাগার খবর পেয়ে ঘাটাল থেকে যায় দমকলের দু’টি ইঞ্জিন। আজ ভোর থেকে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কিন্তু এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। কী ভাবে আগুন […]

আরও পড়ুন

কল্যাণী সীমান্ত স্টেশনে অবরোধ

আজ ভোর ছ’টার সময় কুড়ি মিনিটের জন্য কল্যাণী সীমান্ত স্টেশনে অবরোধ হয়। ভোর পাঁচটার লোকাল চালানোর দাবিতে এই অবরোধ করেন এলাকার সব্জি বিক্রেতারা। তাঁদের দাবি, ওই ট্রেনটি করোনার পর থেকেই বন্ধ রয়েছে। সেটিতে এলাকার সব্জি বিক্রেতারা পণ্য নিয়ে যেতেন। অবিলম্বে সেই ট্রেন পুনরায় চালানোর দাবি তুলে এই অবরোধ করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কোচবিহার, মৃত ২, আহত ২০

বছরের শুরুতেই কোচবিহারে কালবৈশাখীর তাণ্ডব। ঘুঘুমারি ও মোয়ামারিতে ২ জনের মৃত্যু। জানা গিয়েছে, ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে মৃত্যু হয় এক তরুণের। মোয়ামারী গ্রাম পঞ্চায়েতের জাহাঙ্গীর আলম নামে ওই তরুণের বয়স ১৯ বছর। আহত অন্তত ২০। ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। এলাকায় কার্যত ধ্বংসলীলা চালিয়েছে কালবৈশাখী ঝড়টি। বহু গাছ ভেঙে গিয়েছে। রাস্তার উপর বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। […]

আরও পড়ুন

এবার বেসুরো অনুপম, উপনির্বাচনে হেরে রাজ্য নেতৃত্বকে দুষলেন প্রাক্তন সাংসদ

দুই উপনির্বাচনে ভরাডুবির পর ফের অন্তর্কলহ শুরু হয়েছে রাজ্য় বিজেপির অন্দরে ৷ একদিকে রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ৷ অন্যদিকে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এদিন অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত । […]

আরও পড়ুন

বাদুড়িয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এলো বসিরহাটের বাদুড়িয়ায়। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। অভিযোগ, হবু জামাইয়ের কাছ থেকে ওই নাবালিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তিন যুবক। নির্যাতিতা ওই নাবালিকা বসিরহাটের বাদুড়িয়ার বাসিন্দা। নবম শ্রেণিতে পড়ে সে। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই কিশোরী তার হবু বরের সঙ্গে রাজাপুর এলাকার ফাঁকা মাঠে বেড়াতে গিয়েছিল। এর পর সেই মাঠে হঠাৎই তাদের ঘেরাও করে তিন যুবক। অভিযোগ, হবু বরের কাছে থেকে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের পর এবার নদিয়ায় বিজেপি ছাড়লেন ১০ নেতা

বিধানসভা, পুরভোটের পর উপনির্বাচনেও সোচনীয় হার। এরপরেই নদিয়ায় শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলে দল ছাড়লেন ১০ জন বিজেপি নেতা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে হাতে লিখে চিঠি দিয়েছেন তাঁরা। আঙুল তুলেছেন বিজেপি–র সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। বিজেপি নেতা অর্জুন বিশ্বাস যদিও এসব অভিযোগ মানেননি। জানিয়েছেন, আবেগের বশেই ওই নেতারা এই পদক্ষেপ করেছেন। উপনির্বাচনে হারের ফল […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের রাজ্য বিজেপির সম্পাদক পদ থেকে ইস্তফা বিধায়কের

মুর্শিদাবাদে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। মণ্ডল সভাপতি মনোনয়ন নিয়ে বিজেপির জেলা সভাপতির সঙ্গে দুই বিধায়কের মন কষাকষি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে । আর এর জেরেই রাজ্য বিজেপির সম্পাদক পদ ছাড়লেন প্রাক্তন জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ । একইসঙ্গে রাজ্য বিজেপির কর্মসমিতির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন আরও দুই বিজেপি নেতা ৷ গৌরিশঙ্কর ঘোষের […]

আরও পড়ুন

তপন কান্দু খুনে ৩ অভিযুক্তকে ১০দিনের জেল হেফাজত

 নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই হেফাজতে থাকা ৩ অভিযুক্ত নরেন কান্দু, আশিক খান ও সত্যবান প্রামাণিককে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ৷ তাদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । এ দিকে, আজই ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে পৌঁছেছে ফরেনসিক দল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে

আরও পড়ুন

শান্তিনিকেতনের ঘটনায় গণধর্ষণ নয়, এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷ বোলপুর সার্কিট হাউসে নির্যাতিতা নাবালিকা ও তার মায়ের সঙ্গে কথা বলেন তিনি ৷ ধর্ষণ হয়েছে, তবে গণধর্ষণ নয়। এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন। এদিন বোলপুর সার্কিট হাউসে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় […]

আরও পড়ুন

‘রাজ্য নেতৃত্ব অপরিণত, তৃণমূলের থেকে শেখার আছে’, বেসুরো সাংসদ সৌমিত্র খাঁ

সুকান্ত মজুমদারের নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার পর থেকেই নানা ক্ষোভ বিক্ষোভের সামনে পড়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দেওয়ার পরে দলের ভিতরের গোলমালে কিছুটা ভাটা পড়েছিল। শনিবার বালিগঞ্জ ও আসানসোলে হারের দিনে গেরুয়া শিবিরের সেই অস্বস্তি ফিরিয়ে আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।  সরাসরি রাজ্য নেতৃত্বকেই আক্রমণ করলেন। তিনি বলেন, ‘‘অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল […]

আরও পড়ুন
error: Content is protected !!