জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে গলা কেটে খুনের অভিযোগ

শাশুড়ির গলা কেটে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ছাঁট সিঙ্গিমারি এলাকায়। মৃত বৃদ্ধার নাম বদি ওরাওঁ (৮০)। অভিযুক্ত জামাই দিলীপ ওরাওঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে পুটিমারি বক্সিবস গ্রামের ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়ি ছাঁট সিঙ্গিমাতি গিয়েছিলেন । তিনি মেয়ের বাড়িতেই থাকতেন । […]

আরও পড়ুন

শেওড়াফুলি-আরামবাগ শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ

ভোরের ট্রেন প্রায় রোজই বাতিল হওয়ায় ও দেরি করায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা ৷ বিক্ষোভে উত্তাল হল নসিবপুর স্টেশন। শুক্রবার ভোর থেকে শেওড়াফুলি-আরামবাগ শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ চলে দীর্ঘক্ষণ। অভিযোগ, ট্রেন চলছে অনিয়মিত, ভোরের দিকে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকছে । যার জেরে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা কৃষিজাত পণ্য নিয়ে যেতে পারছেন না পাইকারি […]

আরও পড়ুন

পুরুলিয়ায় যাত্রীবাহী ভ্যানের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত শিশু সহ ১৫

যাত্রীবাহী ভ্যানের সঙ্গে সামগ্রী বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কা ৷ গুরুতর আহত শিশু-সহ 15 জন । বৃহস্পতিবার দুপুর নাগাদ পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়কের উপর বেলকুড়ি মোড়ের অদূরে দুর্ঘটনাটি ঘটে । পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । তাঁদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকি ৯ […]

আরও পড়ুন

তিওড় হোমের শিশুদের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হোমের কর্ণধারের

তিওড় হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের মামলায় হোমের কর্ণধারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট জেলা আদালত । তিওড় ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটি হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করত দিলীপ মহন্ত । দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড়ে অবস্থিত ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির কর্ণধার দিলীপ মহন্ত সহ মোট তিনজনকে গতকাল দোষী সাব্যস্ত করার পর, […]

আরও পড়ুন

জামুরিয়ায় এক গৃহস্থ বাড়িতে বিস্ফোরণ, মৃত এক নাবালক

জামুরিয়ার এক গৃহস্থ বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। জামুরিয়ার বাহাদুরপুরের গোয়ালাপাড়ায় ঘটনাটি ঘটে। ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই কাণ্ড ঘটেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শক্তিশালী বিস্ফোরণের নেপথ্য কারণের খোঁজ শুরু করেছে পুলিশও। মঙ্গলবার রাতে যে যার কাজে ব্যস্ত ছিলেন। ঘুমোতে যাওয়ার প্রস্তুতি করছিলেন সকলে। ঠিক সেই সময় জামুরিয়ার বাহাদুরপুরের গোয়ালাপাড়ার […]

আরও পড়ুন

শান্তিপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

আজ শান্তিপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি যাত্রী বোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে বাসে সওয়ার ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রাস্তার বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘাতক লরি ও তার চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিস। আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

আনিস কাণ্ডে ৯ দিন জেলে, অবশেষে ব্যক্তিগত বন্ডে জামিন মীনাক্ষীদের

জামিন পেলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ ১৭ জন‌ বামকর্মী। সোমবার হাওড়া আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। ছাত্রনেতা আনিস খান কাণ্ডে হাওড়া (গ্রামীণ) পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন সকলেই। জেল হেফাজতে ছিলেন। এই মামলায় মীনাক্ষী-সহ অন্য বাম কর্মীদের আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সোমবার সকলকেই দেড় হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া আদালত। […]

আরও পড়ুন

এবার মুর্শিদাবাদে বিএসএফ ক্যাম্পে চলল গুলি, নিহত ২ জওয়ান

পঞ্জাবের অমৃতসরের ছায়া মুর্শিদাবাদের সাগরপাড়ায়। দুই জওয়ানের মধ্যে বচসা থেকে মারামারি, চলল গুলি। চর কাকমারির বামনাবাদ ক্যাম্পে মারামারি করতে করতে দুজনেই দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বিএসএফ জওয়ানের। নিহত জওয়ানদের নাম এসজি শেখর (৪৪)। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। অন্যজন হলেন ছত্তিশগড়ের জনসন টোপ্পো (৪৫)। দুই জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। ঠিক […]

আরও পড়ুন

বিশ্বভারতী কর্তৃপক্ষের সব ঘরে তালা মারার অভিযোগে এবার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্র -ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরূদ্ধে সব ঘরে তালা মেরে রাখার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সেই ব্যাপারেই বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট । ২৪ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে । একইসঙ্গে বলা হয়েছে ভার্চুয়ালিভাবে এসপিকে হাজির থাকতে হবে শুনানিতে । অচলাবস্থা […]

আরও পড়ুন

অনুব্রত মণ্ডলকে চতুর্থবার নোটিস সিবিআইয়ের

গরু পাচারকাণ্ডে চতুর্থবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, আগামী ১৪ মার্চ কলকাতার নিজাম প্যালেসের দফতরে অনুব্রতকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, এর আগে অনুব্রত মণ্ডলকে গরু পাচারকাণ্ডে তিনবার নোটিস পাঠানো হয়েছিল ৷ আর আজকের পর এনিয়ে চতুর্থবার অনুব্রত মণ্ডলকে হাজিরার […]

আরও পড়ুন
error: Content is protected !!