```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাতের অন্ধকারে সুজাপুরে চায়ের দোকানে শুট আউট , গুলিবিদ্ধ ১

রাতের অন্ধকারে মালদার কালিয়াচকের সুজাপুরে শুট আউট। গুলিবিদ্ধ যুবক আপাতত চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যায়, ঘটনাটি সোমবার রাতে মালদহ জেলার সুজাপুরের গয়েশ বাড়ি এলাকার। গুলিবিদ্ধ হন বছর ৩৩ এর যুবক অলিউল্লা সেখ। ঘটনায় অভিযুক্তরা হলেন মহিদুর শেখ ও মিন্না শেখ। অলিউল্লা পেশায় একজন সেলাই মিস্ত্রি। পরিবারের রয়েছেন স্ত্রী রজিনা বিবি এবং তিন ছেলে। জানা গিয়েছে, মাদক নিয়ে তাঁর সঙ্গে অভিযুক্তদের পুরনো বিবাদ ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো বাড়ি থেকে কিছুটা দূরে সুজাপুর-এর ন্যাংড়া মোড় এলাকায় চা খেতে যান তিনি। সেই সময় হঠাৎই মহিদুর শেখ ও মিন্না শেখ তাঁকে মারধর শুরু করে। আর তারপর গুলি চালায়। গুলি লাগে অলিউল্লার পেটে। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই যুবক। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!