```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুর্ঘটনার কবলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কনভয়, আহত ৩ পুলিশ কর্মী

এবার দুর্ঘটনার কবলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের তালাই মোড় এলাকায় তাঁর কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয় ম্যাটাডোর। জখম হন ৩ জন পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কনভয় নিয়ে জঙ্গিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তালাই মোড় এলাকায় আচমকা একটি ম্যাটাডোর বিধায়কের পাইলট কারে ধাক্কা মারে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দুটো গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যান জঙ্গিপুর থানার পুলিশ। সূত্রের খবর, অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাকির হোসেন। তবে বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন জাকির হোসেন।

error: Content is protected !!