```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মীরাজ খালিদকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, বীরভূমের পুলিশ সুপার হলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী

শুভেন্দু অধিকারীর অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া হল বীরভূমের পুলিশ সুপার মীরাজ খালিদকে। তার বদলে দায়িত্বে আনা হল নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। একই সঙ্গে সরিয়ে দেওয়া হল বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়কে। তাঁর জায়গায় এলেন নাগরাজ দেবরাকোন্দা। নির্বাচন কমিশনের নির্দেশে শুধু সরিয়ে দেওয়া নয়, নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বও পালন করতে পারবেন […]

আরও পড়ুন

তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে সুপারস্টার দেব

দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিন দিনাজপুর জেলার ৬ টি বিধানসভার আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে সুপারস্টার দেব। বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত এর সমর্থনে অভিনেতা দেব এর জনসভা। এদিন বালুরঘাট বিধানসভার কামারপাড়া এলাকার জনসভায় সকাল সাড়ে এগারোটায় দেব আসেন হেলিকপ্টারে। অভিনেতা দেব তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী কে দেখতে তরুণ প্রজন্মের ভিড় ছিল চোখে পড়ার মতো। […]

আরও পড়ুন

গোঘাটে দুষ্কৃতীদের গুলি ছোড়ার মিথ্যা গল্প ফেঁদেও শেষ রক্ষা হল না, গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

হুগলির গোঘাটে বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নাটকীয় মোড়। পুলিশের দাবি, অন্য কারওর বন্দুক থেকে নয়, নিজেদের জোগাড় করা বন্দুক থেকেই গুলি ছিটকে বেরিয়ে এসে আহত হন এক বিজেপি কর্মী। তারপর তাঁরা পুরো ঘটনা সাজিয়ে দোষ চাপান তৃণমূলের ঘাড়ে। পরবর্তীতে পুলিশ ঘটনার তদন্তে নেমে আসল তথ্য জানতে পারে। গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে গিয়ে […]

আরও পড়ুন

‘দিদি ও দিদি-ই!’ প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীকে এভাবে ডাকেন, মোদিকে তোপ চিদম্বরমের

প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গে নিয়ম করে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া জেলায় জেলায় সমাবেশ করছেন বিজেপিকে নবান্নে ক্ষমতায় বসানোর লক্ষ্যে। তার মধ্যেই শনিবার সরকারি অফিসারদের সঙ্গে কোভিড-১৯ রিভিউ মিটিং করেন তিনি। সারা দেশে করোনা ভাইরাসের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থতি খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রীর বৈঠক, যা নিয়ে তাঁকে কটাক্ষ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ পি […]

আরও পড়ুন

করোনার জের, বাংলায় সব কর্মসূচি বাতিল করলেন রাহুল, পরামর্শ অন্য দলের নেতাদেরও

নয়াদিল্লিঃ করোনা সংক্রমণ বাড়ার কারণে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী। তিনি যে পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে বাংলায় ভোট প্রচারে আসছেন না তা রবিবার নিজেই টুইট করে জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় জনসভা করা উচিত কিনা ভেবে দেখার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত বুধবার […]

আরও পড়ুন

এবার করোনা আক্রান্ত তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস

করোনায় আক্রান্ত কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এ কারণে রবিবার ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভায় তিনি উপস্থিত থাকতে পারেননি। সূত্রের খবর, তিনি এখন বাড়িতেই পর্যবেক্ষণে আছেন। তবে তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই। আগামী ২২ এপ্রিল কৃষ্ণনগর দক্ষিণে ভোটগ্রহণ। তার আগে প্রার্থী করোনা আক্রান্ত হয়ে পড়ায় কিছুটা চিন্তিত তৃণমূল। তবে ভোটগ্রহণের আগেই […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হলেন সিপিএম নেতা হান্নান মোল্লা

করোনায় আক্রান্ত হলেন সিপিএম নেতা হান্নান মোল্লা। আজ টুইটারে তিনি একথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন কোয়ারেন্টাইনে চলে যান এবং করোনা পরীক্ষা করান।’

আরও পড়ুন

আলিপুরদুয়ারে ডাম্পারের ধাক্কায় মৃত এক স্কুল ছাত্রী, আহত ১

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। এই ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের তপসীখাতা বাজার এলাকায়। ত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ আলিপুরদুয়ারের শালবাড়ির বাসিন্দা স্কুল ছাত্রী শুভ্রা বর্মন তার কয়েকজন বন্ধুর সঙ্গে তপশিখাতা বাজার এলাকায় টিউশনের জন্য যায়। সেসময় তপশিখাতা বাজার এলাকায় সোনাপুরগামী ১টি ডাম্পার নিয়ন্ত্রণ […]

আরও পড়ুন

শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা

ভোটের শেষ লগ্নে কামারহাটিতে উত্তেজনা। বেলঘড়িয়া উড়ালপুলে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। বিজেপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাজুর গাড়ি লক্ষ্য করে ইট মেরে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়। এই ঘটনায় রাজু আহত হয়েছেন বলেও গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে। তাঁর হাতে এবং বুকে চোট লেগেছে।   

আরও পড়ুন

ভোটের শেষ লগ্নে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাঁর। সন্ধেয় হঠাৎই তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। দলীয় কার্যালয়েই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসা শুরু করেছেন দুজন চিকিৎসক। কেন হঠাৎ অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী তা দেখছেন চিকিৎসকরা। কামারহাটি পার্টি অফিসে আপাতত তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন
error: Content is protected !!