করোনার জের, বাংলায় সব কর্মসূচি বাতিল করলেন রাহুল, পরামর্শ অন্য দলের নেতাদেরও

নয়াদিল্লিঃ করোনা সংক্রমণ বাড়ার কারণে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী। তিনি যে পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে বাংলায় ভোট প্রচারে আসছেন না তা রবিবার নিজেই টুইট করে জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় জনসভা করা উচিত কিনা ভেবে দেখার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত বুধবার […]

আরও পড়ুন

এবার করোনা আক্রান্ত তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস

করোনায় আক্রান্ত কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এ কারণে রবিবার ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভায় তিনি উপস্থিত থাকতে পারেননি। সূত্রের খবর, তিনি এখন বাড়িতেই পর্যবেক্ষণে আছেন। তবে তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই। আগামী ২২ এপ্রিল কৃষ্ণনগর দক্ষিণে ভোটগ্রহণ। তার আগে প্রার্থী করোনা আক্রান্ত হয়ে পড়ায় কিছুটা চিন্তিত তৃণমূল। তবে ভোটগ্রহণের আগেই […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হলেন সিপিএম নেতা হান্নান মোল্লা

করোনায় আক্রান্ত হলেন সিপিএম নেতা হান্নান মোল্লা। আজ টুইটারে তিনি একথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন কোয়ারেন্টাইনে চলে যান এবং করোনা পরীক্ষা করান।’

আরও পড়ুন

আলিপুরদুয়ারে ডাম্পারের ধাক্কায় মৃত এক স্কুল ছাত্রী, আহত ১

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। এই ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের তপসীখাতা বাজার এলাকায়। ত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ আলিপুরদুয়ারের শালবাড়ির বাসিন্দা স্কুল ছাত্রী শুভ্রা বর্মন তার কয়েকজন বন্ধুর সঙ্গে তপশিখাতা বাজার এলাকায় টিউশনের জন্য যায়। সেসময় তপশিখাতা বাজার এলাকায় সোনাপুরগামী ১টি ডাম্পার নিয়ন্ত্রণ […]

আরও পড়ুন

শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা

ভোটের শেষ লগ্নে কামারহাটিতে উত্তেজনা। বেলঘড়িয়া উড়ালপুলে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। বিজেপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাজুর গাড়ি লক্ষ্য করে ইট মেরে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়। এই ঘটনায় রাজু আহত হয়েছেন বলেও গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে। তাঁর হাতে এবং বুকে চোট লেগেছে।   

আরও পড়ুন

ভোটের শেষ লগ্নে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাঁর। সন্ধেয় হঠাৎই তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। দলীয় কার্যালয়েই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসা শুরু করেছেন দুজন চিকিৎসক। কেন হঠাৎ অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী তা দেখছেন চিকিৎসকরা। কামারহাটি পার্টি অফিসে আপাতত তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন

শান্তিপুরে ভোট দিয়ে বেরনোর সময় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ভোটের দিনে উত্তপ্ত শান্তিপুর। গুলি চলল ১৭৫ নম্বর বুথে। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ, ভোট দিয়ে বেরনোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বুথের বাইরে বোমাবাজির অভিযোগও করা হয়েছে তৃণমূলের তরফে। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সন্তু বাউল। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গুলি-বোমাবাজির ঘটনায় অভিযোগের তির তোলা […]

আরও পড়ুন

‘মমতা দিদি অনেক বড় নেত্রী, এবার দিদিকে বিদায় দিন, তবে ধুমধাম করে’, বললেন অমিত শাহ

পঞ্চম দফার ভোটের দিন রাজ্যের এসে অমিত শাহ বললেন, “২ মে বাংলা থেকে দিদির বিদায় তো নিশ্চিত। তবে, দিদিকে বিদায় দিন ধুমধাম করে।” অমিত শাহ মেনে নিলেন, “মমতা দিদি অনেক বড় নেত্রী। তাই ওঁকে ধুমধাম করেই বিদায় জানানো উচিত।” শাহ বলেন, ”মমতা দিদি অনেক বড় নেত্রী। ১০ বছর ধরে বাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি। […]

আরও পড়ুন

ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় বাহিনী, সিআইডি তদন্ত হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস করেছে বিজেপি। শনিবার বর্ধমানের গলসির জনসভা থেকে ওই অডিও টেপ ফাঁস নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁর ফোনে নিয়মিত আড়ি পাতছে।’ আড়িপাতার ঘটনা নিয়ে সিআইডিকে দিয়ে তদন্ত করানো হবে বলেও জানান […]

আরও পড়ুন

দেগঙ্গায় পরপর গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় এখনও উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চম দফার ভোটেও গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী! তবে, তা কাউকে লক্ষ্য করে নয়, শূন্যে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট পাওয়ার পর কমিশনের দাবি, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কোনও গুলি চলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেগঙ্গার ২১৫ নম্বর বুথের […]

আরও পড়ুন
error: Content is protected !!