লোকসভা ভোটের ৪৮ ঘণ্টা আগে মালদা পুলিশে ফের বদল, হবিবপুরের আইসি-কে সরাল কমিশন

লোকসভা ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে মালদার পুলিশ প্রশাসনে বদল করল নির্বাচন কমিশন। সরানো হল হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীকে। তাঁকে মালদা পুলিশের সদর দপ্তরে বদলি করা হয়েছে। ভোটের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে। তাঁর বদলে ওই দায়িত্বে কে থাকবেন, তার জন্য নাম চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। […]

আরও পড়ুন

‘সন্দেশখালি স্টিং ভিডিওতে যাদের নাম এসেছে তাদের কাস্টডিতে নিতে হবে, জানতে হবে এর পেছনে কারা’, দাবি কুণালের

সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, বিষয়টি আর রাজনীতির নয়। এর সঙ্গে বাংলার মানসম্মান জড়িত। এদিন কুণাল ঘোষ বলেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি,জমি কেড়ে নেওয়ার কোথাও কোনও অভিযোগ যদি থাকে তাহলে দল ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু নারী নির্যাতন […]

আরও পড়ুন

সন্দেশখালিতে ৩২ মিনিট ‘স্টিং অপারেশন ভিডিওতে বিজেপি নেতার মুখে তাঁর নাম! শুভেন্দু জানালেন, সিবিআইয়ের দ্বারস্থ গঙ্গাধর

সন্দেশখালি নিয়ে তাঁর বক্তব্যের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা ‘বিকৃত’। এই অভিযোগ জানিয়ে সিবিআইয়ের ডিরেক্টরকে ই-মেল পাঠিয়েছেন সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সাংবাদিকদের সামনে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই সন্দেশখালি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছেন গঙ্গাধর। ভিডিওতে বিজেপি নেতার মুখে বার বার শোনা গিয়েছে শুভেন্দুর […]

আরও পড়ুন

‘বাংলাকে অপমান করার ছক, সন্দেশখালির স্টিং ভিডিও প্রমাণ করে দিল বিজেপি ভিতর থেকেই পচা’, বললেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালির ঘটনা পুরোপুুরি সাজানো, চক্রান্ত৷ সন্দেশখালি কাণ্ডে নিয়ে একটি ভিডিও এ দিন সকাল থেকে ভাইরাল হওয়ার পরই রানাঘাটের সভা থেকেই এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিল৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ আমি অনেকদিন ধরেই বলছিলাম এটা পরিকল্পনা, নাটক৷ সন্দেশখালির স্টিং দেখে বোঝা যায় বিজেপির মধ্যে পচন কতটা গভীর। […]

আরও পড়ুন

‘সন্দেশখালিতে অশান্তি চালিয়ে যেতে হবে, শুভেন্দু-দা টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিল, ধর্ষণের অভিযোগও সাজানো,’ দাবি বিজেপির মন্ডল সভাপতির

মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো। বিস্ফোরক দাবি স্থানীয় বিজেপি নেতার। ধর্ষণের অভিযোগ সাজানো! এক ভাইরাল হওয়া ভিডিও-তে এমনই চাঞ্চল্যকর কথা বলতে শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতাকে । ভিডিও-র সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। সন্দেশখালির ভাইরাল ভিডিও ঘিরে সমাজমাধ্যমে শোরগোল। নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের […]

আরও পড়ুন

ভোটের মুখে বাড়ানো হল দুই বিজেপি নেতার নিরাপত্তা

তাপস রায়কে এক্স ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষকেও দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা। এই দুই নেতার নিরাপত্তায় চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে শুক্রবার রাত থেকেই মোতায়েন করা হয়েছে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষের উপর হামলা হতে […]

আরও পড়ুন

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কেন চুপ প্রধানমন্ত্রী মোদি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে […]

আরও পড়ুন

মালদায় প্রচারে নামার সময় দেবের হেলিকপ্টারে আগুন

শুক্রবার মালদায় দেবের হেলিকপ্টারে লাগলো আগুন। মাঝআকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। বড় বিপর্যয় এড়ানো গেছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। জানা গিয়েছে, মালদায় হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় চপারে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরী অবতরণ […]

আরও পড়ুন

ভাঙড়ে বোমাবাজির ঘটনায় ফের নওশাদকে গ্রেফতারের দাবি শওকতের

লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় । শুক্রবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে বোমাবাজির পর ওই এলাকা পরিদর্শন করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা । সেখানে গিয়ে বলেন, “অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত । পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে ।” শওকতের অভিযোগ, পঞ্চায়েত […]

আরও পড়ুন

কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির ১২ ঘণ্টা বনধ

বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। অভিযোগের তির রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে ময়দানে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রথমে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ […]

আরও পড়ুন
error: Content is protected !!