বুথের সামনেই গো-ব্যাক স্লোগান শুনে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন বিজেপি প্রার্থী সুকান্ত, হুমকি দেলেন আইসিকেও

বাংলার তিন আসনে নির্বাচন হচ্ছে শুক্রবার। তার মধ্যে এক আসনের প্রার্থী তিনি। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরেই উঠল গো ব্যাক স্লোগান উঠতেই মেজাজ হারালেন তিনি। জানা গেছে, ভোটের সকালে বুথের সামনেই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে তপনে গো ব্যাক স্লোগান ওঠে। তপনের পাতিরাম গার্লস স্কুলের বুথের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ, এই স্লোগান তুলেছে […]

আরও পড়ুন

চাঁচলে মিঠুন এবং বিজেপি প্রার্থী খগেন মুর্মুর রোড শো-তে ‘গো ব্যাক’ স্লোগান

বুধবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো চলাকালীন মিঠুন চক্রবর্তীর নামে গো ব্যাক স্লোগান উঠল ৷ তৃণমূলের পতাকাধারী কিছু নেতা-কর্মীই এই স্লোগান তোলেন বলে জানা গিয়েছে ৷ যদিও এই ঘটনাকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ এদিকে খগেন মুর্মুকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী ৷ উত্তর মালদা কেন্দ্রের […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারে জোর ধাক্কা খাবে বিজেপি! দাবি মমতার

একদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহরা দাবি করছেন, এনডিএ চারশো আসন পার করবে৷ রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে প্রায় প্রতিটি জনসভাতেই দাবি করছেন, লোকসভা নির্বাচনে গোটা দেশে দুশো-র গণ্ডি পেরোবে না বিজেপি৷ এ দিন পূর্ব বর্ধমানের আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যেই প্রত্যাশিত আসন সংখ্যায় পৌঁছতে […]

আরও পড়ুন

স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল ৩ যুবক, হুগলিতে ২টি পৃথক ঘটনায় চাঞ্চল্য

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক ৷ এর মধ্যে একটা ঘটনা উত্তরপাড়ার ও একটি মগরার ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । উত্তরপাড়ায় নিখোঁজ দুই যুবকের নাম অভিমন্যু শর্মা (২৫) ও সুমন শেখর (২৯) ৷ মগরায় তলিয়ে যাওয়া যুবক হল দেবোত্তম সাহা (২২) ৷ উত্তরপাড়া ও মগরা থানার পুলিশ তিন যুবকের পরিবারে খবর […]

আরও পড়ুন

সন্দেশখালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৬ জনকে তলব করল সিবিআই

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় আরও ১৬ জনকে তলব করল সিবিআই। ৫ জানুয়ারি সন্দেশখালিতে কী ঘটেছিল?‌ শাহজাহানকে পালাতে সাহায্য করেছিলেন কারা? সে বিষয়ে তথ্য পেতেই এই তলব বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা। কিন্তু বাড়িতে ঢোকা তো দূর, বিক্ষোভের […]

আরও পড়ুন

প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ

প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন […]

আরও পড়ুন

ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লি রোডের পাশে ডানকুনি মোল্লাবেরে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন । বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন ৷ অবস্থা বেগতিক দেখে পরে ডেকে পাঠানো হয় আরও তিনটি ইঞ্জিন ৷ সবমিলিয়ে ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে চলেছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল […]

আরও পড়ুন

ফরাক্কা ব্যারেজের উপর লরিতে আগুন, বন্ধ যান চলাচল

ফরাক্কা ব্যারেজের উপর পণ্যবোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনার অভিঘাতে ব্যাহত হল ট্রেন পরিষেবা ৷ ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বিঘ্নিত হয় উত্তর-দক্ষিণের ট্রেন পরিষেবা। যদিও ডাউন লাইনে আপাতত রেল চলাচল স্বাভাবিক বলেই খবর ৷ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচলও ৷ ঘটনাটি ঘটেছে […]

আরও পড়ুন

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একাধিক লরির সংঘর্ষ, স্তব্ধ যান চলাচল

সাত সকালেই বিপত্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পর পর একাধিক লড়ির সংঘর্ষ, স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি। জানা গেছে, এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় এয়ারপোর্টগামী একটি লরি। আর সেই লরির পেছনে থাকা […]

আরও পড়ুন

৩০ আসন জিতিয়ে দিন, মমতা দিদির হিম্মত হবে না বাংলায় উন্নয়ন আটকানোরঃ অমিত শাহ

মালদহে দক্ষিণে রোড-শো এবং তার পরে রায়গঞ্জে সমাবেশ। বাংলায় এসে জোড়া কর্মসূচিতে চাকরি বাতিল নিয়েও আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  টার্গেট পঁয়তিরিশ। দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে বিরাট রোড শো করে মালদহে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কথায়, “৩০ আসন জিতিয়ে দিন। মমতা দিদির হিম্মত হবে না উন্নয়ন আটকানোর।” একইসঙ্গে […]

আরও পড়ুন
error: Content is protected !!