```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিএএ নিয়ে ফের মমতাকে তোপ অমিত শাহের 

কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হওয়ার পর প্রথমবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এসেই তিনি সিএএ ইস্যুতে সরাসরি তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ কেন মমতা সিএএ-র বিরুদ্ধে সরব, সেই ব্যাখ্য়াও দিলেন তিনি ৷ বললেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷’’বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ […]

আরও পড়ুন

আসানসোলে প্রার্থী ঘোষণা বিজেপির, শত্রুঘ্নের বিরুদ্ধে লড়বেন আলুওয়ালিয়া

রাজ্যে নির্বাচনী প্রচারে এসে আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন শাহ ৷ আগামী ১৩ মে নির্বাচন আসানসোল কেন্দ্রে ৷ তার আগে বিস্তর জলঘোলার পর এই আসনে প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া ৷ ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল ৷ সেখানে আসানসোল থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি ৷ তবে তিনি পরদিনই […]

আরও পড়ুন

‘এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে’, বালুরঘাট থেকে টার্গেট দিলেন অমিত শাহ

 ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিন রাজ্যে বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আসনের টার্গেট স্থির করে দিলেন তিনি৷ বললেন, ‘২০১৯-এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮টি সিট দিয়েছিলেন তাতে মোদিজি ৩০০-এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে এবং আমাদের […]

আরও পড়ুন

সরকারি পাসওয়ার্ড চুরি করে লক্ষ্মীর ভান্ডার টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি সহ ৩

লক্ষ্ণীর ভান্ডার দেওয়া হয় গৃহবধূদের। সেই জায়গায় তা পেয়েছেন এক পুরুষ। খানাকুলের বিডিওর অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেফতার এক বিজেপিপর বুথ সভাপতি। ধৃত ব্যক্তি স্বীকারও করেছেন তিনি টাকা পেয়েছেন। হুগলির খানাকুল দু নম্বর ব্লকের বিডিও অফিসে কারচুপি করে বিজেপির বুথ সভাপতি সহ তার ছেলে ও কয়েকজন পেয়েছিল লক্ষীর ভান্ডারের টাকা। আর এনিয়ে খানাকুল […]

আরও পড়ুন

‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুর্নীতিবাজদের বাঁচাতে হামলা চালিয়েছে’, সন্দেশখালির পর এবার ভূপতিনগর নিয়ে সরব মোদি

রবিবার ভোটমুখী জলপাইগুড়িতে দাঁড়িয়ে সরাসরি ভূপতিনগরের কথা উল্লেখ করেননি। তবে সে প্রসঙ্গে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুর্নীতিবাজদের বাঁচাতে হামলা চালিয়েছে বলেই অভিযোগ তাঁর। বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার হুঙ্কারও দিলেন মোদি।শুক্রবার মধ্যরাতে ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গ্রামে যায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে বেরনোর সময় কেন্দ্রীয় […]

আরও পড়ুন

মোদির গ্যারান্টি মানেই নোট বন্দি-সিবিআই-এনআইএ-ইনকাম ট্যাক্স, আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপির আছে ইডির ভান্ডার

 এদিন পুরুলিয়ার সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে ‘স্যালুট’ করলেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন, “নির্বাচন কমিশন স্যালট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম। আমি জানি বিজেপি আপনাদের রোজ দেয়। আমরা চাই আপনারা ইমপার্সিয়ালি কাজ করুন। আর যদি না করেন, বিশ্বের গণতন্ত্র, ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আমরা […]

আরও পড়ুন

ভূপতিনগর মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন! এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের

এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের। শনিবার গভীর রাতে ভূপতিনগর বিস্ফোরণের তদন্তের জন্য পৌঁছায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তুলতেই এনআইএ-র গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শনিবার ভূপতিনগর থানায় হামলার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। এর মাঝেই জানা গিয়েছে যে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে ধৃত তৃণমূল […]

আরও পড়ুন

খারাপ আবহাওয়া জন্য আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল থেকেই মেঘলা আকাশ ৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা ১টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা ১টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷সকাল থেকে […]

আরও পড়ুন

‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা প্রধানমন্ত্রী মোদির

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু প্রচারই নয়, শেষ […]

আরও পড়ুন

আজ দক্ষিণের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টি

রবিবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা। আজ থাকছে কালবৈশাখীর পূর্বাভাস । দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। দমকা ঝড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দুই এক জায়গা। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। গত কয়েক দিনের দাবদাহ থেকে দক্ষিণের মুক্তি। আগামী দু থেকে তিন দিনে রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে […]

আরও পড়ুন
error: Content is protected !!