গঙ্গাসাগর মেলার প্রস্তূতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলার প্রস্তূতি খতিয়ে দেখতে এদিন সাগরভূমিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুরিগঙ্গা খনন করে গভীরতা বাড়ানো হয়েছে। কুম্ভ মেলায় যাতায়াত করে বাসের মাধ্যমে, রেলের মাধ্যমে। কিন্তু গঙ্গাসাগর মেলা খুব কঠিন। আগের বার ৮০ লক্ষ লোক এসেছিল। নদী পারাপার করে নিয়ে আসা খুব কঠিন কাজ। এবার মেলায় ২১টি জেটি, ২৫০০ বাস, ১০০টি লঞ্চ, […]

আরও পড়ুন

ডানকুনিতে সুকান্তের নেতৃত্ব বিজেপির বাইক মিছিল আটকে দিল পুলিশ

ডানকুনিতে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে রবিবার বাইক মিছিল বের হয়। বাইক মিছিলের নাম দেওয়া হয়েছে যুব সংকল্প বাইক যাত্রা। ডানকুনি মৌমাথা থেকে শুরু হয় সেই মিছিল। সেখান থেকে জোমজুড় থানা অবধি মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু বিজেপির বাইক মিছিল ডানকুনি হাউসিং মোড়ে আসতেই তা আটকে […]

আরও পড়ুন

প্রতিশ্রুতি মতই, রবিবার ৭৬ হাজার ১২০ জন প্রবীণ মানুষের হাতে তুলে দিলেন বার্ধক্যভাতা

প্রতিশ্রুতি মতই, রবিবার, পৈলানের সভা থেকে ৭৬১২০জন প্রবীণ মানুষের হাতে তুলে দিলেন বার্ধক্যভাতার কাগজ। জানিয়ে দিলেন কীভাবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে টিম অভিষেক।এদিন পৈলানের মাঠে সভা করতে গিয়ে কিছুটা নস্টালজিক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । জানান, “২০১৪ সালের মার্চে যখন আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়, তখন প্রথম এই পৈলানেই সভা করেছি।“ প্রত্যেক […]

আরও পড়ুন

ভর দুপুরে বহরমপুরে বাড়ির সামনে তৃণমূল নেতাকে গুলি করে খুন

বহরমপুরে প্রকাশ্যে গুলি করে খুন তৃণমূল নেতাকে ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তৃণমূল নেতা সত্যেন চৌধুরী (৬৫)-কে। ঘটনার পর ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় সত্যেন চৌধুরীর। ঘটনাটি ঘটে বহরমপুর থানার চালতিয়া এলাকায়। […]

আরও পড়ুন

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২৪ সালে তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে’, ডায়মন্ডহারবার থেকে বার্তা অভিষেকের

আজ ডায়মন্ডহারবারের সভা থেকে লোকসভা ভোটের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ দ্বন্দ্ব কাটিয়ে বুঝিয়ে দিলেন, তিনি দলের মধ্যে কোনও সমস্যা নিয়ে চিন্তিত নন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করবে তৃণমূল কংগ্রেস৷ এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলে কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। আমাকে দল […]

আরও পড়ুন

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্রিগেডে বামেদের মঞ্চে পাঠানো উচিত, বিস্ফোরক কুণাল

প্রধান বিচারপতির উচিত একটা ক্রেন পাঠিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে আজ ব্রিগেডের মঞ্চে ছেড়ে দিয়ে আসা ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷ রবিবার নন্দীগ্রামের ভাঙাবেড়াতে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত শহীদ স্মরণ সভায় যোগ দিতে গিয়ে কুণাল ঘোষ আবারও সরব হন কলকাতা হাইকোর্টের বিচারপতি […]

আরও পড়ুন

ডায়মন্ডহারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত চালু হল ক্রুজ পরিষেবা

শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে আকর্ষণীয় করে তুলতে এই বছর ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিলাসবহুল প্রমোদতরীর ব্যবস্থা করল রাজ্য সরকার। স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল প্রমোদতরীতে গঙ্গাসাগর মেলায় যাওয়া-আসার সুযোগ। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে ডায়মন্ড হারবার পৌরসভার এই উদ্যোগে খুশি সকলেই।পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, গঙ্গাসাগর মেলার […]

আরও পড়ুন

কামারহাটিতে শুটআউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট। কামারহাটিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে গিয়ে কাল্লু নামে এক তৃণমূল কর্মীর উপর গুলি চালায়। তার পর সেখান থেকে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত […]

আরও পড়ুন

আগামীকাল থেকে ১ ঘণ্টা দেরিতে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

আগামীকাল শুক্রবার থেকে মালদহ-নিউ ফরাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজ শুরুর জন্য উত্তরবঙ্গগামী অন্যতম ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১০ দিন এক ঘণ্টা দেরিতে ছাড়বে। সকাল ৬টা ৫০ মিনিটের বদলে এই ১০ দিন সকাল ৭টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। ট্রেন দেরিতে ছাড়ার দিনগুলি হল— ৫, ৭, ১০, ১২, ১৪, ১৭, ১৯, ২১, ২৪ এবং […]

আরও পড়ুন

বাগনানে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু দুই পুলিশকর্মী

হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপরে টহল দেওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মীর৷ গুরুতর আহত আরও তিন জন৷ মৃতদের মধ্যে রয়েছেন একজন সাব ইন্সপেক্টর এবং একজন হোমগার্ড৷ নিহত সাব ইন্সপেক্টরের নাম সুজয় দাস এবং হোমগার্ডের নাম পলাশ সামন্ত৷ সূত্রে খবর, এ দিন ভোর সাড়ে তিনটে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে বাগনানের বরুন্দা এলাকায় […]

আরও পড়ুন
error: Content is protected !!