প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা অরুণ বালি

প্রয়াত হলেন প্রবীণ বলিউড অভিনেতা অরুণ বালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। থ্রি ইডিয়ট, কেদারনাথ, পিকে-র মত একাধিক সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেছেন এই বর্ষিয়ান অভিনেতা। শেষ তাঁকে আমির খান অভিনীত লাল সিং চড্ডা সিনেমায় দেখা গিয়েছিল। মুম্বই শহরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল বিরল রোগে আক্রান্ত অরুণ। […]

আরও পড়ুন

প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার

অস্কারজয়ী প্রবীণ অভিনেত্রী লুইস ফ্লেচার শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর ৷ অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে ফ্রান্সের মন্টদুরাসে নিজের বাড়িতে বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর ৷ মিলোস ফরম্যান পরিচালিত ১৯৭৫ সালের ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকু’স নেস্ট’ ছবিতে তাঁর অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পান লুইস ফ্লেচার […]

আরও পড়ুন

প্রয়াত রাজু শ্রীবাস্তব, শোকস্তদ্ধ বলিউড

প্রয়াত হাস্য়কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব ৷ বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সি এই অভিনেতা ৷ তাঁর প্রয়াণে শোকাহত বলিউড থেকে রাজনৈতিক সমস্ত মহলই ৷ রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করতে শুরু করেছেন অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য-কে ৬ দিনের সিবিআই হেফাজত

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ। এদিন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয় ৷ এই দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে সোমবারই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই ৷ ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান পদে ছিলেন ৷ মঙ্গলবার সুবীরেশ ভট্টাচার্যকে আলিপুর আদালতে তোলে […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরে নয়া ছবি-র শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি 

জম্মু-কাশ্মীরে নয়া ছবি ‘গ্রাউন্ড জিরো’-র শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি৷ জনাকয়েক দুষ্কৃতীর ছোড়া পাথরে আক্রান্ত হতে হল বি-টাউনের অভিনেতাকে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক সোমবার শুটিং সেরে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন ইমরান ৷ সেখানেই তাঁকে আক্রমণ করে বসে অজ্ঞাতপরিচয় কয়েকজন ৷ অভিযোগ দায়েরের পর ইতিমধ্যেই ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ তাঁর আসন্ন ছবি ‘গ্রাউন্ড জিরো’-র […]

আরও পড়ুন

রাশিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হলেন অভিনেতা চন্দন সেন

অভিনন্দন বন্দ্যোপাধ্যায় নির্দেশিত ‘দ্য ক্লাউড এন্ড ম্যান’ ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার ‘প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসব’-এ শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। একাধিক বাংলা ছবি, ধারাবাহিক সর্বোপরি নাট্যজগতে তাঁর নাম সদা উজ্জ্বল। অভিনেতাকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত অভিনেতা শঙ্কর দেবনাথ, জয়জিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন

সুকেশ চন্দ্রশেখর মামলায় নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ

সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করার পর এবার নোরা ফতেহিকেও সমন পাঠাল দিল্লি পুলিশ ৷ বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং শাখা ৷ এর আগেও সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ ৷ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত […]

আরও পড়ুন

মুক্তি পেল ‘গুডবাই’-র ট্রেলার, প্রথমবার একই স্ক্রিনে ‘বিগ বি’ এবং রাশ্মিকা

মুক্তি পেল ‘গুডবাই’ ছবির ট্রেলার। এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ‘বিগ বি’ এবং রাশ্মিকা মান্দানা ৷ এই প্রথমবার বলিউডে পা-রাখতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী ৷ বিকাশ বাহলের পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাশ্মিকা ৷ ছবির ট্রেলারে রয়েছে একটি পরিবারিক গল্পের আভাস ৷ এক বাবা-মা এবং তাঁদের সন্তানদের নিয়ে গড়ে উঠেছে এই কাহিনি […]

আরও পড়ুন

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি! টানা ৭ ঘণ্টা ইডি-র জেরা অভিনেত্রী নোরা ফতেহি-কে

সুকেশ চন্দ্রশেখর আর্থিক জালিয়াতির মামলার অভিযুক্তের সঙ্গে বন্ধুত্বের মাশুল গুণতে হচ্ছে বলিউড সুন্দরী নোরা ফতেহিকেও। সুকেশের ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির জেরে ইডি-র ব়্যাডারে জ্যাকলিন ফার্নান্ডেজের পাশাপাশি নোরাও। সেই প্রেক্ষিতেই এবার টানা ৭ ঘণ্টা ইডি -র ম্যারাথন জেরার মুখোমুখি হতে হল অভিনেত্রীকে। শুক্রবারই দিল্লির মন্দির মার্গে ইডির অফিসে যান নোরা ফতেহি। সেখানেই সুকেশ চন্দ্রশেখর আর্থিক […]

আরও পড়ুন

অনুষ্ঠিত হল ৬৭ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, দেখে নেওয়া যাক সেরার তালিকা

অনুষ্ঠিত হল ৬৭ তম উলফ৭৭৭ নিউজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি স্যানন, বিদ্যা বালান, তাপসী পান্নু, কিয়ারা আডবানী, করণ জোহর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। প্রতিবারের মত এবারও তারকাদের নাচে, গানে, মজায় মেতে উঠল মঞ্চ ৷ শোয়ের সঞ্চালনার দায়িত্ব ছিলেন […]

আরও পড়ুন
error: Content is protected !!